Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ অক্টোবর, ২০২৬
২৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ অক্টোবর, ২০২৬
২৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

জাল সনদ ব্যবহারের অভিযোগ, ২ বিসিএস কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১৫: ২৭
জাল সনদ ব্যবহারের অভিযোগ, ২ বিসিএস কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাল সনদ ব্যবহার করে ৩৮তম বিসিএসে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে চাকরি পাওয়ার অভিযোগে দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ওই দুই কর্মকর্তা হলেন–প্রশাসন ক্যাডারে চাকরি পাওয়া ঢাকার হাজারীবাগের সঞ্জয় দাস এবং পররাষ্ট্র ক্যাডারের নেত্রকোণার খালিয়াজুরির আবু সালেহ মো. মুসা।

আইজিপির বক্তব্য সস্তা বাহবার জন্য, সরকারকে বিব্রত করবে: রিজভীRizvi

দুদকের সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন পৃথক দুই আবেদনে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

Advertisement
Advertisement
Advertisement

আবেদনে বলা হয়, সরকারি চাকরি পেতে আসামিরা প্রতারণা-জালিয়াতির মাধ্যমে জাল সনদ তৈরি করেন। তারা এই জাল সনদকে প্রকৃত ও বৈধ দলিল হিসেবে ব্যবহার করে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করেন। তারা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) বিভ্রান্ত করে ভুল সিদ্ধান্ত গ্রহণে প্ররোচিত করেন। পরে ৩৮তম বিসিএসে তারা সুপারিশপ্রাপ্ত হন। পরে ওই দুজন চাকরিতে যোগ দেন। বেতন-ভাতা উত্তোলন করেন। এভাবে তারা সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।

এ ঘটনায় এই দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে আবেদনে উল্লেখ রয়েছে। আবেদনে বলা হয়, মামলাটি বর্তমানে তদন্তাধীন। আসামিরা অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগ ঠেকানো দরকার।

বিষয়: মামলাভুয়া সনদবিসিএসআদালতনিষেধাজ্ঞাজালিয়াতি
Advertisement
সর্বশেষ
  • ১

    ব্যবসায়ীকে অপহরণ: গ্রেপ্তার দুই ডিজিএফআই সদস্যের বিচার হবে সামরিক আদালতে

  • ২

    মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপাটস ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬

  • ৩

    সরকার বিরোধীদলের সহযোগিতা গ্রহণ করার উপযুক্ত নয়: মামুনুল হক

  • ৪

    জাল সনদ ব্যবহারের অভিযোগ, ২ বিসিএস কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • ৫

    আইজিপির বক্তব্য সস্তা বাহবার জন্য, সরকারকে বিব্রত করবে: রিজভী

সম্পর্কিত
  • ব্যবসায়ীকে অপহরণ: গ্রেপ্তার দুই ডিজিএফআই সদস্যের বিচার হবে সামরিক আদালতে

    ব্যবসায়ীকে অপহরণ: গ্রেপ্তার দুই ডিজিএফআই সদস্যের বিচার হবে সামরিক আদালতে

    এর আগে গত ২৫ অক্টোবর রাজধানীর শ্যামলীর মোটরসাইকেল ব্যবসায়ী মো. শরীফকে অপহরণ ও ১০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে ডিজিএফআইয়ের এই দুই সদস্যসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

  • সরকার বিরোধীদলের সহযোগিতা গ্রহণ করার উপযুক্ত নয়: মামুনুল হক

    সরকার বিরোধীদলের সহযোগিতা গ্রহণ করার উপযুক্ত নয়: মামুনুল হক

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বিরোধীদলের সহযোগিতা গ্রহণ করার উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তাছাড়া সরকার কাদের নিয়ে দেশ চালাচ্ছেন সেই প্রশ্নও তোলেন তিনি।

  • আইজিপির বক্তব্য সস্তা বাহবার জন্য, সরকারকে বিব্রত করবে: রিজভী

    আইজিপির বক্তব্য সস্তা বাহবার জন্য, সরকারকে বিব্রত করবে: রিজভী

    সস্তা বাহবা ও ক্রেডিট নেওয়ার জন্য আইজিপির দেওয়া বক্তব্য দেশের ক্ষতি করবে এবং সরকারকে বিব্রত ও ভীত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

  • খুলনা বিভাগে ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু

    খুলনা বিভাগে ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু

    খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় বিভাগজুড়ে নতুন করে ২৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে সরকারি হাসপাতালে ২১৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৩১ জন।