
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৫
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ শিশু।
চরচা প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বিরোধীদলের সহযোগিতা গ্রহণ করার উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তাছাড়া সরকার কাদের নিয়ে দেশ চালাচ্ছেন সেই প্রশ্নও তোলেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, “দেশটা আসলে চলছে কোথায়? প্রধানমন্ত্রী কাদের নিয়ে দেশ চালাচ্ছেন এবং এই দেশ কোন দিকে অগ্রসর হচ্ছে এ বিষয়গুলো জাতির মধ্যে শঙ্কা সৃষ্টি করছে। আমরা আশা করব- বিষয়গুলো নিয়ে সরকার আরও চিন্তা-ভাবনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে।”
১১ দলীয় জোটের এই নেতা বলেন, “সরকারকে সংসদের ভেতরে ও বাইরে সহযোগিতার মনোভাব নিয়েই আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু আমাদের মনে হচ্ছে সরকার কোনোভাবেই বিরোধীদলের এই সহযোগিতা গ্রহণ করার উপযুক্ত নয়। তাদের সেই ধরনের কোনো মানসিকতা আমরা দেখছি না। জনগণের অধিকার আদায়ে আমরা প্রয়োজনে আরও কঠোর হব।”
১১ দলীয় জোটের এই নেতা বলেন, “স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমাদের শঙ্কা রয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশনের সচিব পর্যায়ে দলীয় লোক নিয়োগের মাধ্যমে সরকার নির্লজ্জ ভূমিকা পালন করেছে, তাতে আমরা উদ্বিগ্ন। ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনেও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমাদের যথেষ্ট উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে।”
মামুনুল হক বলেন, “পুলিশের মহাপরিদর্শকের বক্তব্য খুবই আতঙ্কজনক একটি বিষয়। এই বক্তব্যে আমরা স্তম্ভিত ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা শঙ্কিত।”
মামুনুল হক বলেন, “প্রধানমন্ত্রী যাদেরকে নিয়ে এই রাষ্ট্রীয় সফর করছেন, তারা রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার মত অথবা রাষ্ট্রীয় কোনো প্রটোকলে পড়েন না। জাতীয় গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় এই সফরকে ঘোরাফেরা ও বিনোদনের সফরে পরিণত করার মত আয়োজন আমরা দেখতে পাচ্ছি।”
জোটের বৈঠকে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে খুলনা লংমার্চ নিয়ে আলোচনা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৫
রাকসু: ৩৫ বছরের অপেক্ষার পর ‘ব্যর্থতার’ খতিয়ান?
ব্যবসায়ীকে অপহরণ: গ্রেপ্তার দুই ডিজিএফআই সদস্যের বিচার হবে সামরিক আদালতে
মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপাটস ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬
সরকার বিরোধীদলের সহযোগিতা গ্রহণ করার উপযুক্ত নয়: মামুনুল হক

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৫
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ শিশু।

ব্যবসায়ীকে অপহরণ: গ্রেপ্তার দুই ডিজিএফআই সদস্যের বিচার হবে সামরিক আদালতে
এর আগে গত ২৫ অক্টোবর রাজধানীর শ্যামলীর মোটরসাইকেল ব্যবসায়ী মো. শরীফকে অপহরণ ও ১০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে ডিজিএফআইয়ের এই দুই সদস্যসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

জাল সনদ ব্যবহারের অভিযোগ, ২ বিসিএস কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
জাল সনদ ব্যবহার করে ৩৮তম বিসিএসে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে চাকরি পাওয়ার অভিযোগে দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

আইজিপির বক্তব্য সস্তা বাহবার জন্য, সরকারকে বিব্রত করবে: রিজভী
সস্তা বাহবা ও ক্রেডিট নেওয়ার জন্য আইজিপির দেওয়া বক্তব্য দেশের ক্ষতি করবে এবং সরকারকে বিব্রত ও ভীত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।