Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন

চরচা প্রবাস ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১৯: ২২
অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন
ছবি: ইউএনবি

সংঘবদ্ধ অভিবাসন অপরাধ দমন এবং প্রতারণামূলক অভিবাসন ব্যবস্থার মাধ্যমে অসহায় মানুষের সুযোগ নেওয়া অপরাধী চক্রের হাত থেকে নাগরিকদের সুরক্ষায় সহযোগিতা জোরদার করতে নতুন কাঠামোতে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য।

Advertisement

ঢাকায় নিয়োজিত ব্রিটিশ হাইকমিশনের আজ রোববারের বিবৃতির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, নতুন এই কাঠামোর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সহযোগিতার একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে উঠবে।

এর আওতায় নথি ও ভিসা জালিয়াতিসহ অনিয়মিত অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ শনাক্ত করা, অপরাধী চক্রের কার্যক্রম ব্যাহত করা এবং এসব অপরাধ মোকাবিলায় দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।

Advertisement
Advertisement
Advertisement

নতুন এই অংশীদারত্ব বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এবং অনিরাপদ ও অনিয়মিত অভিবাসনপথ থেকে লাভবান অপরাধী চক্রের শোষণ থেকে বাংলাদেশের নাগরিকদের সুরক্ষায় দুই দেশের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।

চুক্তির আওতায় দুই দেশ তথ্য বিনিময় ও কার্যক্রমভিত্তিক সহযোগিতা বাড়াবে, অগ্রগতি পর্যালোচনায় নিয়মিত বৈঠক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন মামলা নিয়ে আলোচনা করবে।

ব্রিটেনে সমকামী সেজে বাংলাদেশিদের আশ্রয়ের আবেদন, সাহায্যের অভিযোগে গ্রেপ্তার ৩arrest

বিবৃতিতে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী অংশীদারত্ব রয়েছে।

তিনি বলেন, “এই চুক্তি অভিবাসনকে আর্থিক লাভের হাতিয়ার হিসেবে ব্যবহার করে নাগরিকদের শোষণের চেষ্টা করা সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।”

ব্রিটিশ হাইকমিশনার আরও বলেন, ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে দুই দেশ সংঘবদ্ধ অভিবাসন অপরাধ মোকাবিলা, বৈধ অভিবাসনে সহায়তা এবং প্রতারণা, শোষণ ও মানবপাচার থেকে ব্যক্তি ও পরিবারগুলোকে সুরক্ষিত রাখার প্রচেষ্টা আরও জোরদার করবে।

বিষয়: অভিবাসনঅপরাধপ্রতারণাপ্রতারকচক্রযুক্তরাজ্যবাংলাদেশভিসাজালিয়াতিব্রিটিশ হাইকমিশনার
Advertisement
সর্বশেষ
  • ১

    দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

  • ২

    নাজমুল-মুশফিকের ফিফটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

  • ৩

    ভারতের সবচেয়ে বড় গণআন্দোলন কোনটা?

  • ৪

    পাকিস্তান আসলে কে চালায়?

  • ৫

    ‘ইউপিএলের মাহরুখ সে সময় শক্ত অবস্থান নিয়েছিল’

সম্পর্কিত
  • জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু

    জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু

    নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে এটি ডুবে যায়। এ ঘটনায় ৫২ জন পুরুষ, ৪২ জন নারী ও ১৫ শিশু মারা গেছে। দুর্ঘটনা থেকে ৮০ জনের বেশি বেঁচে ফিরেছে। তবে অন্তত ১১৬ জন এখনো নিখোঁজ রয়েছে।

  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।