Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নকলের ধরন পরিবর্তন হয়ে ডিজিটাল হয়েছে: শিক্ষামন্ত্রী

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১৯: ১৯
নকলের ধরন পরিবর্তন হয়ে ডিজিটাল হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন ও পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। আজ শনিবার রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে রাজশাহী শিক্ষা বোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Advertisement

শিক্ষামন্ত্রী বলেন, জনসংখ্যা দেশের জন্য কোনো অভিশাপ নয়। সঠিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের তরুণ জনগোষ্ঠীকে যোগ্য জনশক্তিতে রূপান্তর করা সম্ভব।

পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগের কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, সিসি ক্যামেরার আওতায় শুধু পরীক্ষা কেন্দ্র নয়, ধাপে ধাপে সাধারণ শ্রেণিকক্ষও আনা হবে। এতে শিক্ষার পরিবেশ আরও শৃঙ্খল হবে এবং অনিয়ম কমবে।

উত্তরপত্র মূল্যায়ন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, অনেক পরীক্ষক নিজেরা খাতা মূল্যায়ন না করে অন্যদের দিয়ে করিয়ে নেন, যা গ্রহণযোগ্য নয়। এই অনিয়ম ঠেকাতে এখন থেকে উত্তরপত্রের নমুনা সংগ্রহ করে যাচাই করা হবে।

Advertisement
Advertisement
Advertisement

ডিজিটাল যুগে নকলের ধরনও বদলেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে ডিজিটাল জালিয়াতি ও সংঘবদ্ধ নকল চক্র বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এমন চক্রের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় শিক্ষার মান উন্নয়নে জেলা পর্যায়ে কর্মকর্তাদের সন্তানদের স্থানীয় বিদ্যালয়ে পড়ানোর বিষয়েও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক মাধ্যমে সময় নষ্ট না করে পড়াশোনার আহ্বান জানান তিনি।

বিষয়: ডিজিটালপরীক্ষারাজশাহীজালিয়াতিসিসি ক্যামেরাশিক্ষামন্ত্রী
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।