Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জালিয়াতির মামলায় ট্রান্সকমের সিমিন রহমানসহ ছয়জনকে অব্যাহতি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪: ৫৬
জালিয়াতির মামলায় ট্রান্সকমের সিমিন রহমানসহ ছয়জনকে অব্যাহতি

ভুয়া সই ও স্ট্যাম্প জালিয়াতি করে ট্রান্সকম গ্রুপের ১৪ হাজার ১৬০ শেয়ার আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির সিইও সিমিন রহমান এবং তার মা শাহনাজ রহমানসহ ছয়জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

এতে উল্লেখ করা হয়, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো কোনো উপাদান নেই। তাই তাদেরকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হলো। আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান এখন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। অব্যাহতি পাওয়া বাকিরা হলেন- ট্রান্সকম গ্রুপের পরিচালক মো. কামরুল হাসান, মো. মোসাদ্দেক, আবু ইউসুফ মো. সিদ্দিক ও সামসুজ্জামান পাটোয়ারী।

Advertisement
Advertisement
Advertisement

আজ জামিনে থাকা আসামিরা আদালতে হাজিন হন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী ও বাদীপক্ষে মাসুদ আহমেদ তালুকদার অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।

আসামিপক্ষে সিনিয়র আইনজীবী মহসিন মিয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহবায়ক খোরশেদ আলম, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম আসামিদের মামলা থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত আসামিদের অব্যাহতির আদেশ দেন।

ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মেয়ে শাজরেহ হক ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। শাজরেহ হকও ট্রান্সকম গ্রুপের একজন পরিচালক।

তদন্ত শেষে গত ১১ জানুয়ারি পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিষয়: দুর্নীতিমামলাভুয়া নথিজালিয়াতিঅব্যাহতিআদালত
সর্বশেষ
  • ১

    নেতৃত্ব পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান ওলির

  • ২

    নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবার সমঝোতা চুক্তি

  • ৩

    নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

  • ৪

    বিওয়াইডির গাড়ি কিনতে ঋণ দেবে ওয়ান ব্যাংক

  • ৫

    টাকা ধার করে মরিয়মের মরদেহ গ্রামে নেওয়া হচ্ছে

সম্পর্কিত
  • নেতৃত্ব পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান ওলির

    নেতৃত্ব পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান ওলির

    নেপালের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে—এমন ভূরাজনৈতিক কারসাজির বিরুদ্ধেও সতর্ক করেন ওলি।

  • 
টাকা ধার করে মরিয়মের মরদেহ গ্রামে নেওয়া হচ্ছে

    টাকা ধার করে মরিয়মের মরদেহ গ্রামে নেওয়া হচ্ছে

    সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালের গিয়ে দেখা যায়, নিহত মরিয়মের ফুফা সিকান্দার এবং মরিয়মের বাবা ফোন করে কয়েকজনকে টাকার জন্য বলছে।

  • হাম উপসর্গে আরও ৬ মৃত্যু; মৃত বেড়ে ১০৬৩

    হাম উপসর্গে আরও ৬ মৃত্যু; মৃত বেড়ে ১০৬৩

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে সারাদেশে হামের উপসর্গে মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন সুস্থ হয়েছেন।

  • বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

    বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

    বিক্ষোভ চলাকালে শ্রমিকেরা বেতন পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এবং দ্রুত সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে।