Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> ভাবনা

শুধু টেস্ট খেলেন বলেই নাঈমের এই দশা?

মাজহারুল ইসলাম

মাজহারুল ইসলাম

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ২১: ৪৫
শুধু টেস্ট খেলেন বলেই নাঈমের এই দশা?

সেই ২০১৮ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক। পরিসংখ্যান খুব ভালো হওয়ার পরও দীর্ঘ সময়ে খেলেছেন মাত্র ১৪টি টেস্ট। বাকি দুই ফরম্যাটে এখনও অভিষেকের সুযোগ মেলেনি। নাঈম হাসানের পরিচিতি তাই কেবলই টেস্ট ক্রিকেটার, যিনি আবার সুযোগ পান কালেভদ্রে। এমনিতেই দেশে নেই টেস্ট ক্রিকেটের কদর, সেখানে একজন যদি সেই ফরম্যাটেও হন অনিয়মিত, তার সেই জনপ্রিয়তা থাকার কোনো কারণ নেই। ওয়ানডে বা টি-টোয়েন্টি দলের সদস্যদের তুলনায় তাই খ্যাতির দিক থেকে অনেকটাই পিছিয়ে এই অফ স্পিনার। আর সেই কারণেই কি পরিচয় দেওয়ার পরও পুলিশি হয়রানির শিকার হতে হয়েছে তাকে?

Advertisement

অনেকের কাছেই প্রশ্নটি বাড়াবাড়ি মনে হতে পারে। তবে একজন জাতীয় দলের ক্রিকেটার তার পরিচয় দেওয়ার পরও যখন তার গায়ে হাত তুলতে পারেন পুলিশ সদস্যরা, তখন এর পেছনের কারণ খুঁজে বের করাটা কঠিনই বটে। নিজের পরিচয় বিশ্বাস করাতে না পারার কারণেই যেন এই নিগ্রহের শিকার হতে হয়েছে তাকে। আর আট বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরও একজন খেলোয়াড় যখন ‘অপরিচিত’ থেকে যান, সেটা দেশের ক্রিকেটের পাশাপাশি সামগ্রিকভাবে ক্রীড়াঙ্গনের জন্যও হতাশাজনক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা অবশ্য মনে করছেন, এক ফরম্যাটের ক্রিকেটার হিসেবেই হয়তো বিপদে পড়েছেন নাঈম। চরচাকে তিনি বলেন, “দেখুন, এটা কিন্তু খুব স্পর্শকাতর ব্যাপার। জাতীয় পর্যায়ে চলে গেছে ইস্যুটা। আমরা এখনো জানি না ঠিক কেন এটা ঘটেছে। তবে পরিচয় দেওয়ার পরও যেহেতু বিশ্বাস করেনি, এর মানে হলো শুধু টেস্ট খেলার কারণে নাঈম নামটা হয়তো তাদের কাছে পরিচিত মনে হয়নি।”

নাঈম যে বোলার হিসেবে খারাপ, তাও নয়। ছোট ক্যারিয়ারে চারবার নিয়েছেন ইনিংসে পাঁচ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে নিজের সর্বশেষ টেস্টেও এক ইনিংসে নিয়েছিলেন তিন উইকেট। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের মতো দুজন প্রতিষ্ঠিত স্পিনার থাকায় এখন ফর্মে থেকেও আছেন দলের বাইরে। আর ২০২৪ সালের আগে সাকিব আল হাসানও থাকায় সেভাবে খেলার সুযোগই মেলেনি।

Advertisement
Advertisement
Advertisement

চলতি বছর প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেট শিকারিদের ক্লাবে নাম লিখিয়েছেন নাঈম। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে আছেন তিনি। কোথায় নিজেকে প্রস্তুত করবেন, তা ভাবার কথা থাকলেও ভাগ্যের পরিহাসে তাকে এখন পার করতে হচ্ছে শারীরিক ও মানসিকভাবে কঠিন এক সময়। ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পর তাকে যেভাবে পুলিশের তিন সদস্য মিলে মারধর করেছেন, সেটা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়।

স্রেফ সন্দেহের জেরে একজন ক্রিকেটারকে বারবার নিজের পরিচয় দেওয়ার পরও যেভাবে পাত্তাই দেওয়া হয়নি, সেটা বিস্ময়কর। ধরে নেওয়া যাক, তারা কেউই ক্রিকেট অনুসরণ করেন না। তবুও যে দেশে ক্রিকেট এত জনপ্রিয়, সে দেশের পুলিশ হয়ে তারা জাতীয় দলের ক্রিকেটার পরিচয়টিকেই কীভাবে গুরুত্বহীন মনে করলেন? ‘সন্দেহভাজন’ কারও পরিচয় শনাক্ত করা বা নিশ্চিত হওয়ার কোনো নির্দিষ্ট পদ্ধতি কি পুলিশ সদস্যরা অনুসরণ করেন না?

আর এখানেই চলে আসে নাঈমের তারকাখ্যাতি না থাকার বিষয়টি। এমনিতে ব্যক্তি হিসেবে তিনি বেশ লাজুক ও নম্র স্বভাবের। কথাও বলেন কম। আলাদা কোনো এজেন্সি রেখে নিজের প্রচারণার কাজ করেন না। আর সাদা বলের ক্রিকেট না খেলার কারণে বিজ্ঞাপনের বাজারেও তার খুব একটা কদর নেই। সব মিলিয়ে সাদামাটা একজন ক্রিকেটার যাকে বলে, নাঈম ঠিক সেটাই। মাঠে নিজের সেরাটা দেওয়াই তার একমাত্র লক্ষ্য।

তবে সেটাই যে একদিন এভাবে তাকে বিপদে ফেলতে পারে, কে জানত! এই কদিন আগেই আরেক টেস্ট বিশেষজ্ঞ সাদমান ইসলাম আক্ষেপ করে বলেছিলেন, এই দেশে আর কেউ টেস্ট ক্রিকেটার হতে চাইবে না। যদিও তিনি কথাটা বলেছিলেন ভিন্ন বাস্তবতায়।

তবে নাঈমের ঘটনা যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, জাতীয় দলে খেললেই সবাই সমান পরিচিত হয়ে যান না। জনপ্রিয়তার মাপকাঠিতে পিছিয়ে থাকলে নিজের পরিচয় প্রমাণ করাও কঠিন হয়ে যেতে পারে। একজন জাতীয় দলের ক্রিকেটার যদি পরিচয় দেওয়ার পরও এমন পরিস্থিতির মুখোমুখি হন, তাহলে সাধারণ নাগরিকের অবস্থাটা কেমন হতে পারে, সেই প্রশ্নও উঠে আসে।

এই যখন বাস্তবতা, তখন আগামীতে কে চাইবে শুধু টেস্ট খেলতে? তামিম ইকবালের বোর্ডকে দিতে হবে এই প্রশ্নের উত্তর আর সরকারকে নিতে হবে কার্যকরী পদক্ষেপ। কেবল তাহলেই তরুণরা টেস্ট ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতে চাইবেন।

বিষয়: বাংলাদেশ ক্রিকেটক্রিকেটারবিসিবিটেস্ট ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • ভারত: গণ-আন্দোলনের মুখোমুখি এক অনমনীয় রাষ্ট্র

    ভারত: গণ-আন্দোলনের মুখোমুখি এক অনমনীয় রাষ্ট্র

    সরকার ষড়যন্ত্রের তত্ত্ব এবং নেপাল ও বাংলাদেশে কথিত বিদেশি হস্তক্ষেপের প্রসঙ্গ টেনে এই আন্দোলনকে বিদেশি শক্তির কারসাজি হিসেবে চিহ্নিত করে এর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করার চেষ্টা করবে। কিন্তু উভয় ক্ষেত্রেই, যারা বিষয়টি খতিয়ে দেখতে ইচ্ছুক ছিলেন, তাদের কাছেই জনগণের পুঞ্জীভূত ক্ষোভের গভীরতা স্পষ্ট ছিল।

  • সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

    দু বছর পর যখন এ বেতন স্কেল পুরো কার্যকর হবে তখন মুদ্রাস্ফীতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা দেখার বিষয়। এর মাঝে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বাড়ানো ছাড়া হয়তো উপায়ও ছিল না। তবে এর ফলে বাড়বে সকল ধরনের পরিবহন ও বিদ্যুৎ উৎপাদন ব্যয়সহ ভোগ্যপণ্যের দাম।

  • ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

    ২০২৪-এর পর থেকে এই অন্তর্ভুক্তিমূলক শব্দটা আমরা বেশি শুনছি। এটা ভালো লক্ষণ। কিন্তু যোগেন্দ্রনাথ মণ্ডল এবং শিডিউলড কাস্টের ব্যাপারে, নিম্নবর্গের ব্যাপারে অন্তর্ভুক্তিমূলকের দশা কিন্তু খুবই খারাপ।

  • আকাশ যাদের জন্য ছোট হয়ে আসছে

    আকাশ যাদের জন্য ছোট হয়ে আসছে

    শেষ বিচারে কোনো সম্প্রদায় দেয়াল তুলে টিকে থাকতে পারে না। লায়লা খালেদ একসময় আরব বিশ্বে নায়িকা ছিলেন, আজ বিশ্বের কোনো বিমানবন্দর তার নাম শুনলে সতর্ক হয়ে যায়।