Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ সেপ্টেম্বর, ২০২৬
০১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ সেপ্টেম্বর, ২০২৬
০১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> ভাবনা

ক্ষমতায় থেকে জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির বড় পরীক্ষা: মঈন খান

মেরিনা মিতু

মেরিনা মিতু

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২: ০০
ক্ষমতায় থেকে জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির বড় পরীক্ষা: মঈন খান
ড. আবদুল মঈন খান। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে দলটি। ক্ষমতায় আসার পর সরকারের প্রথম ছয় মাসের অভিজ্ঞতা, গণতন্ত্র ও জবাবদিহি, প্রশাসনে দলীয় প্রভাবের অভিযোগ, স্থানীয় সরকার এবং ক্ষমতায় থেকে জনগণের আস্থা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। সাক্ষাৎকারটি নিয়েছেন মেরিনা মিতু।

Advertisement
Advertisement
Advertisement

চরচা: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ এই রাজনৈতিক পথচলার দিকে ফিরে তাকালে দলটির সবচেয়ে বড় অর্জন কী বলে মনে করেন? আর আগামী দিনের বিএনপির সামনে প্রধান চ্যালেঞ্জ কী?

মঈন খান: বিএনপির ৪৮ বছরের ইতিহাস বাংলাদেশের ইতিহাসের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ ও দর্শন নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, তার মূলকথা ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র, মানুষের অর্থনৈতিক মুক্তি এবং স্বাধীনতার চেতনাকে ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। দীর্ঘ পথচলায় বিএনপি বহুবার জনগণের পাশে দাঁড়িয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

এখন দলটি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। ফলে প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে অতীতের সাফল্য থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের বাংলাদেশকে আরও গণতান্ত্রিক, অর্থনৈতিকভাবে শক্তিশালী ও জনগণের জন্য কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। ৪৮ বছরের এই অভিজ্ঞতা আমাদের জন্য যেমন গৌরবের, তেমনি জনগণের প্রত্যাশা পূরণের একটি বড় দায়িত্বও।

Advertisement
Advertisement
Advertisement

চরচা: বিএনপি সরকার প্রায় ছয় মাস পার করেছে। সরকার পরিচালনার ক্ষেত্রে আপনারা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী দেখছেন?

মঈন খান: বাংলাদেশে রাজনীতি করা এবং মানুষকে নেতৃত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করা অত্যন্ত কঠিন কাজ। আমাদের সামনে একদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জ, অন্যদিকে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের আস্থা ধরে রাখা। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন। তার লক্ষ্য হচ্ছে গণতন্ত্রকে সুসংহত করা, দেশের উন্নয়ন করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা।

দেশের জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রীtarek rahman

চরচা: কিন্তু সমালোচকেরা বলছেন, বিএনপি ক্ষমতায় এসে দ্রুত দলীয়করণের পথে যাচ্ছে। এই অভিযোগ কীভাবে দেখছেন?

মঈন খান: বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসেছে এবং আমরা সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি অঙ্গীকারবদ্ধ। রাষ্ট্র পরিচালনায় কোনো ধরনের দলীয় সংকীর্ণতা যেন প্রাধান্য না পায়, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কাছে আমাদের যে প্রতিশ্রুতি, তার ভিত্তি হচ্ছে জবাবদিহি, গণতন্ত্র ও সুশাসন। সরকার পরিচালনার ক্ষেত্রে এসব নীতি থেকেই আমাদের পথ চলতে হবে।

চরচা: বিএনপি বারবার গণতন্ত্রের কথা বলছে। আপনার কাছে গণতন্ত্রের মূল বিষয়টি কী? শুধু নির্বাচন, নাকি এর পরেও আরও কিছু?

মঈন খান: গণতন্ত্র শুধু একটি নির্বাচন নয়। গণতন্ত্র হচ্ছে মানুষের কথা বলার অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং ভিন্নমতকে স্বীকৃতি দেওয়া। মতভেদ ও ভিন্নমতের স্বীকৃতিই গণতন্ত্রের মূলমন্ত্র। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠের পাশাপাশি সংখ্যালঘুর মতামতেরও সম্মান থাকতে হবে।

চরচা: বিএনপি সরকার কি আগের সরকারের মতো ক্ষমতা কেন্দ্রীভূত করার ঝুঁকিতে পড়তে পারে?

মঈন খান: আমাদের রাজনীতির শিক্ষা হচ্ছে–কোনো সরকারই জনগণের ঊর্ধ্বে নয়। ক্ষমতা জনগণের কাছ থেকে আসে এবং জনগণের কাছেই জবাবদিহি করতে হয়। আমরা অতীতে দেখেছি, যখন রাজনৈতিক ক্ষমতা অতিরিক্ত কেন্দ্রীভূত হয়েছে, তখন জনগণের অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি সেই পথ অনুসরণ করতে চায় না। রাজনীতি জনগণকেন্দ্রিক হতে হবে।

চরচা: স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে আপনার সরকারের পরিকল্পনা কী? কেন্দ্রের পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ কতটা নিশ্চিত করা হবে?

মঈন খান: স্থানীয় সরকার হচ্ছে জনগণের সবচেয়ে কাছের সরকার। তাই এটিকে শক্তিশালী করা ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব নয়। স্থানীয় সরকার নির্বাচনও সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই হবে। জনগণের নির্বাচিত প্রতিনিধির কোনো বিকল্প নেই। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি স্থানীয় পর্যায়েও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: যে পথ পেরিয়ে আবার রাষ্ট্রক্ষমতায়, সামনে যে পরীক্ষাtareq-khaleda-zia

চরচা: বিএনপি ক্ষমতায় আসার পর প্রশাসনে দলীয় প্রভাব এবং আগের সরকারের সময়ের দুর্নীতি নিয়ে চরচা উঠছে। এ ক্ষেত্রে সরকারের অবস্থান কী?

মঈন খান: রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থের বাইরে রাখতে হবে। আগের সময়ে স্থানীয় সরকার খাতে যারা দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো ব্যবস্থা প্রতিহিংসার ভিত্তিতে হবে না। আইন অনুযায়ী তদন্ত হবে, প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা হবে।

চরচা: বিএনপির নেতৃত্বে এখন তারেক রহমান সরকার পরিচালনা করছেন। তার নেতৃত্ব সম্পর্কে আপনার মূল্যায়ন কী?

মঈন খান: তারেক রহমান অত্যন্ত কঠিন একটি সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। তিনি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন। তার লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা এবং দেশের আন্তর্জাতিক মর্যাদা ফিরিয়ে আনা। আমরা তার নেতৃত্বে দেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই।

ছাত্রদলের কমিটি নিয়ে এত টানাপোড়েন কেন?chatro dol

চরচা: বিএনপি ক্ষমতায় এসে নিজেদের রাজনৈতিক প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়ন করতে পারছে বলে মনে করেন?

মঈন খান: সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তবে একটি দেশকে রাতারাতি পরিবর্তন করা যায় না। রাষ্ট্রের প্রতিষ্ঠান, প্রশাসন ও অর্থনীতি—সবকিছুর পরিবর্তন একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের লক্ষ্য শুধু সরকার পরিচালনা করা নয়; এমন একটি ব্যবস্থা তৈরি করা, যেখানে জনগণ রাষ্ট্রের মালিক হিসেবে তাদের অধিকার ভোগ করতে পারে।

চরচা: শেষ পর্যন্ত আপনারা কেমন বাংলাদেশ গড়ে তুলতে চান? এবং সেই লক্ষ্য অর্জনে আগামী দিনে বিএনপির সবচেয়ে বড় পরীক্ষা কী?

মঈন খান: আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, নিজের ভোট নিজে দিতে পারবে এবং রাষ্ট্রের কাছে জবাবদিহি দাবি করতে পারবে। উন্নয়ন শুধু বড় বড় প্রকল্পের নাম নয়; সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তিই উন্নয়নের মূল লক্ষ্য। শহীদ জিয়াউর রহমান যে ‘উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি’র কথা বলেছিলেন, তার মূল লক্ষ্য ছিল জনগণকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।

আগামী দিনে বিএনপির সবচেয়ে বড় পরীক্ষা হবে ক্ষমতায় থেকে জনগণের আস্থা ধরে রাখা এবং সেই আস্থার মর্যাদা দেওয়া। গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করতে পারলে তবেই আমাদের এই দীর্ঘ রাজনৈতিক পথচলা সার্থক হবে।

বিষয়:

বিএনপিসরকারপ্রতিষ্ঠাবার্ষিকীরাজনৈতিক দলআবদুল মঈন খানবাংলাদেশরাজনীতি
১

কল লিস্ট, লোকেশন, এনআইডি: টাকা দিলেই মিলছে ব্যক্তিগত তথ্য

২

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর

৩

সিলেটের নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন

৪

চট্টগ্রামে মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

৫

পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণে এডিবির ১৭.৫ কোটি ডলার ঋণ অনুমোদন

সম্পর্কিত

মক্কা চুক্তি: বাংলাদেশের জন্য কতটা সুরক্ষা আর কতটা ঝুঁকি

মক্কা চুক্তি: বাংলাদেশের জন্য কতটা সুরক্ষা আর কতটা ঝুঁকি

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যে মক্কা চুক্তি হয়েছে, তা নিয়ে আলোচননা চলছে বিস্তর। কেউ একে মুসলিম ন্যাটো বলছেন, তো কেউ দেখছেন চীন ও রাশিয়ার বিরুদ্ধে আরেকটি মার্কিন চাল হিসেবে। বাংলাদেশের এই চুক্তিতে যুক্ত হওয়া বা না হওয়া নিয়েও রয়েছে নানা মত। অনেকেই একে বাংলাদেশের জন্য সুরক্ষা বর্ম হিসেব

মক্কা চুক্তি: বাংলাদেশ কী পাবে, বিনিময়ে কী দিতে হবে?

মক্কা চুক্তি: বাংলাদেশ কী পাবে, বিনিময়ে কী দিতে হবে?

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান মূলত তার সমস্যা নয়। সমস্যা হলো, পররাষ্ট্রনীতির চিন্তাভাবনা অনেক সময় ভৌগোলিক সীমার মধ্যেই আটকে থাকে। ঢাকা যদি পররাষ্ট্রনীতিকে শুধু দক্ষিণ এশিয়ার দৃষ্টিকোণ থেকে দেখে, তাহলে বাংলাদেশের প্রায় সব হিসাবের কেন্দ্রেই থাকবে ভারত।

রংপুরে ৪ খুন: তদন্ত, নাকি টিভি সিরিয়াল?

রংপুরে ৪ খুন: তদন্ত, নাকি টিভি সিরিয়াল?

রংপুরের মাছুয়াপাড়ায় হওয়া চার খুন এবং এর তদন্ত নিয়ে পুলিশ দেশের মানুষকে একটা তদন্ত বিষয়ক থ্রিলারে ঢুকিয়ে দিয়েছে। তেমন কোনো গুরুতর তথ্যপ্রমাণের নতুন করে হাজির হওয়া নয়, বরং পুলিশি বক্তব্যের নতুনত্বই এর মূল আকর্ষণ। হাজারটা সমালোচনা থাকলেও এই দেশের ঘরে ঘরে যেমন জি বাংলার সিরিয়াল আজও বহাল

দুই ফরম্যাটেই শীর্ষ তিনে যেতে চাই: নাহিদা

দুই ফরম্যাটেই শীর্ষ তিনে যেতে চাই: নাহিদা

নাহিদা আক্তার, বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ স্পিনার। অর্থোডক্স বাঁহাতি স্পিনে সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দলের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। আসন্ন নারী এশিয়া কাপ এবং এশিয়ান গেমসকে সামনে রেখে চরচাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন নিজের এবং বাংলাদেশের লক্ষ্যসহ আরও নানা বিষয়ে।