চরচা প্রতিবেদক

দ্বিতীয় দিন শেষেই ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। ঘুরে দাঁড়াতে দরকার ছিল ব্যাটসম্যানদের বিশেষ কিছু করার। তবে প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ টপ অর্ডার। তিন দিনেই তাই ইনিংস পরাজয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ।
হারারে টেস্টে ২৭০ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ করতে পেরেছে মোটে ১১৭ রান। জিম্বাবুয়েকে আবার ব্যাট করাতে হলে করতে হবে আরও ১৫৩ রান।
সকালের সূচনাটা জিম্বাবুয়ের জন্য দারুণ করেন ব্লেসিং মুজারাবানি। দুর্দান্ত এক লেন্থ ডেলিভারিতে ক্যাচ দিয়ে বিদায় নেন মাহমুদুল (২২)। বিপদ বাড়িয়ে প্রথম ইনিংসে ফিফটি করা মুমিনুল হকও (১৩) আউট হন মুজারাবানির বলেই।
৬১ রানের জুটিতে কিছুটা লড়াইয়ের আভাস দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন। তবে দুজনই সেট হয়ে ভুল সময়ে উইকেট উপহার দিয়ে আসেন। নাজমুল থামেন ৩০ রানে। আর বিরতির আগে শেষ ওভারে মুশফিকুরকেও (৩৪) শিকার বানান দারুণ এক স্পেল করা মুজারাবানি।
ক্রিজে আছেন অভিষিক্ত তাওহীদ হৃদয় (২*)।