Advertisement

ওমরাহযাত্রীদের মেনিনজাইটিস টিকার বাধ্যবাধকতা বাতিল করল সৌদি

বিডিজেন ডেস্ক

ওমরাহযাত্রীদের মেনিনজাইটিস টিকার বাধ্যবাধকতা বাতিল করল সৌদি

পবিত্র ওমরাহ পালনে মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে সৌদি আরব। দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

Advertisement

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, জিএসিএ এ সংক্রান্ত নির্দেশনা সব বিমান সংস্থাকে পাঠিয়েছে।

এর আগে সৌদি সরকারের এক নির্দেশনায় বলেছিল, ১০ ফেব্রুয়ারির পর যারা ওমরাহ করতে আসবেন, তাদের অবশ্যই নেইসেরিয়া মেনিনজাইটিস টিকা নিতে হবে। সৌদিতে আসার অন্তত ১০ দিন আগে টিকাটি নিতে হবে এবং তিন বছর আগে যারা টিকা নিয়েছিলেন তাদেরও নতুন করে নিতে হবে। তবে নতুন নির্দেশনার মাধ্যমে আগের সব নির্দেশনাই বাতিল হয়ে গেছে।

পবিত্র রমজান মাস শুরু হতে এক মাসেরও কম সময় বাকি আছে। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে সৌদিতে সবচেয়ে বেশি মানুষ ওমরাহ করতে যান।

Advertisement