
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
সৌদি আরবে এক বছরে প্রায় ২০ লাখ টন খেজুর উৎপাদিত হয়েছে। এমন তথ্য জানিয়েছে দেশটির পরিবেশ, পানি এবং কৃষি মন্ত্রণালয়।
সৌদি সরকার জানায়, ২০২৩ সালে সৌদিতে ১৯ লাখ টনের বেশি খেজুর উৎপাদিত হয়েছে।দেশটিতে খেজুর গাছের সংখ্যা ৩ কোটি ৭১ লাখ। এরমধ্যে ফল হয় ৩ কোটি ১৮ লাখ গাছে।
সৌদিতে সবচেয়ে বেশি খেজুর উৎপাদন হয় আল কাসিম অঞ্চলে। সেখানে এক বছরে ৫ লাখ ৭৮ হাজার টনের বেশি খেজুর উৎপাদিত হয়েছে।
সৌদির ন্যাশনাল সেন্টার ফর পামস অ্যান্ড ডেটসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সৌদির খেজুর রপ্তানি ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ওই বছরে ১১৯টি দেশে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের খেজুর রপ্তানি করে সৌদি আরব।
বিশ্বব্যাপী খেজুর উৎপাদনে সৌদি আরব প্রথম অবস্থানে রয়েছে। আরবের এই দেশটিতে ৩০০ ধরনের খেজুর উৎপাদন করা হয়।
ক্রমেই জ্বালানি তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসছে সৌদি আরব। তেলভিত্তিক অর্থনীতি থেকে মুক্তির জন্য ‘ভিশন ২০৩০’ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।