Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ২৩: ৩৯
দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

দিনাজপুরের বিরল উপজেলায় ভবেশচন্দ্র রায় নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে অপহরণের পর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার ও প্রধান বিরোধী দল কংগ্রেস। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে ‘অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়ন’ হিসেবে বর্ণনা করেছে।

Advertisement

আলাদা বিবৃতিতে কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ‘বারবার ও অত্যন্ত উদ্বেগজনক হামলার’ ঘটনা ঘটেছে। উভয় বিবৃতিতে হিন্দুসহ সব সংখ্যালঘুর হত্যার ঘটনার বিচার ও তাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়, ৫৮ বছর বয়সী ভবেশচন্দ্র রায় বিরামপুরের বাসুদেবপুরের বাসিন্দা ছিলেন। তিনি বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের বিরামপুর (প্রকৃত ঘটনাস্থল বিরল) ইউনিটের সভাপতি ছিলেন। দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তাঁকে বাড়ি থেকে অপহরণ করে।

এরপর, গত বৃহস্পতিবার গভীর রাতে ভবেশচন্দ্র রায়ের ক্ষতবিক্ষত মরদেহ বাড়িতে পাঠানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

কংগ্রেস নেতা জয়রাম রমেশ রায় হত্যাকাণ্ডের নিন্দা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘এই অপহরণ ও মর্মান্তিক মৃত্যু এই অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার এক উদ্বেগজনক স্মারক।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং অন্তর্বর্তী সরকারকে অজুহাত তৈরি না করে বা ভেদাভেদ না করে হিন্দুসহ সব সংখ্যালঘুকে সুরক্ষা দেওয়ার দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছি।’

এই বিবৃতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।

বাংলাদেশি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে টেলিগ্রাফ ইন্ডিয়া দাবি করেছে, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভবেশ রায় তাঁর মোবাইল ফোনে একটি কল পান। পরিবার কথোপকথনের কোনো অংশ শুনতে না পেলেও, আধঘণ্টা পর দুটি মোটরসাইকেল তাদের বাড়ির সামনে থামে। চারজন যুবক বাড়িতে জোর করে প্রবেশ করে এবং তাঁকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যায়।

পরে রাত ১০টার দিকে ভবেশ রায়ের রক্তাক্ত দেহ ভ্যানে করে বাড়িতে পাঠানো হয়। এরপর তাঁকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

বিষয়: উদ্বেগসংখ্যালঘুহিন্দুঅন্তর্বর্তী সরকারদিনাজপুরভারতবাংলাদেশহত্যাপররাষ্ট্র মন্ত্রণালয়
Advertisement
সর্বশেষ
  • ১

    ইয়েমেনের হুতিদের সতর্কতা, সৌদির বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান

  • ২

    বাণিজ্যিকীকরণ, স্বজনপ্রীতি ও স্বীকৃতির অভাবে কৃষিতে কমছে নারীর অংশগ্রহণ

  • ৩

    সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও সিরিজ হার বাংলাদেশের

  • ৪

    দিল্লির জেনজি আন্দোলনে টালমাটাল মোদির গদি!

  • ৫

    মুক্তি পেয়েই মোদিকে ‘সবচেয়ে ভীতু’ বললেন অভিজিৎ দীপকে

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।