Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ফিনল্যান্ডের ১০৮তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট প্রাসাদে স্বপ্নময় রাষ্ট্রীয় সংবর্ধনা

জামান সরকার, হেলসিংকি (ফিনল্যান্ড) থেকে

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৫: ৫৭
ফিনল্যান্ডের ১০৮তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট প্রাসাদে স্বপ্নময় রাষ্ট্রীয় সংবর্ধনা

শীতল উত্তরের আকাশ। তুষারভেজা বাতাস আর হৃদয় ছুঁয়ে যাওয়া এক গভীর আবেগ। এই আবহেই ফিনল্যান্ড উদ্‌যাপন করল তার ১০৮তম স্বাধীনতা দিবস।

Advertisement

১৯১৭ সালের ৬ ডিসেম্বর রুশ সাম্রাজ্যের শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করা এই দেশটির কাছে দিনটি কেবল একটি রাষ্ট্রীয় দিবস নয়—এটি আত্মপরিচয়, আত্মমর্যাদা ও গণতান্ত্রিক চেতনার এক অনন্ত প্রতীক।

দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুব ও তার সহধর্মিণী সুজান্নে ইন্নেস-স্টুবের আনুষ্ঠানিক আমন্ত্রণে রাজধানী হেলসিঙ্কির ঐতিহাসিক প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের ঐতিহ্যবাহী রাষ্ট্রীয় সংবর্ধনা। এ বছর এই অনুষ্ঠানে অংশ নেন প্রায় ১ হাজার ৭০০ জন বিশিষ্ট অতিথি।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্টরা, সংসদের স্পিকার, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদের সব রাজনৈতিক দলের এমপিরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা, শীর্ষ সামরিক কর্মকর্তা, বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, ক্রীড়াবিদ, সাহিত্যিক, বিজ্ঞানী, শিল্পী ও সমাজের কৃতী ব্যক্তিত্বরা।

Advertisement
Advertisement
Advertisement

Reception on Finland's Independence Day 2

এই সন্ধ্যায় প্রেসিডেন্ট প্রাসাদ যেন সাধারণ মানুষের নাগালের বাইরে এক রাজকীয় আবেশে মোড়া স্বপ্নপুরী হয়ে ওঠে। ঐতিহ্যবাহী ফিনিশ পোশাক থেকে শুরু করে আধুনিক ইউরোপীয় ডিজাইনের গাউন ও স্যুটে সজ্জিত অতিথিরা যেন এক একটি জীবন্ত শিল্পকর্ম। অনেক পোশাকের মূল্য লাখ ইউরোর ঘর ছাড়িয়েছে—তবে এটি ফিনিশ সংস্কৃতি ও নান্দনিকতার অংশ।

এই পোশাকশিল্পে ছিল অতীতের ঐতিহ্য, বর্তমানের রুচি এবং ভবিষ্যতের নকশার এক অনন্য মেলবন্ধন। পুরো হেলসিঙ্কি শহর সেজে ওঠে আলোর রোশনাই আর ফুলের অলংকরণে। বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের ঝলমলে আলোকসজ্জা দূর থেকেই জানিয়ে দেয়—এটি একটি স্বাধীন দেশের গর্ব।

রাষ্ট্রীয় সংবর্ধনায় অতিথিদের জন্য পরিবেশিত হয় ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী সামুদ্রিক মাছ, হরিণের মাংস, আধুনিক ইউরোপীয় খাবার ও বিখ্যাত ফিনিশ ডেজার্ট। পাশাপাশি দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় ছিল সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশে সরকারি ও বেসরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রাজধানীসহ বিভিন্ন শহরে পালিত হয় নীরবতা ও শ্রদ্ধার মুহূর্ত—স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে।

ফিনল্যান্ডের মানুষের কাছে এই দিনটি কেবল একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়—এটি একটি অনুভূতি, একটি দায়বদ্ধতা ও একটি শপথের দিন। যুদ্ধবিধ্বস্ত অতীত পেরিয়ে আজ দেশটি শান্তি, গণতন্ত্র, মানবাধিকার, শিক্ষা ও সামাজিক নিরাপত্তায় বিশ্বে অনন্য—স্বাধীনতা দিবসের এই উৎসব সেই অর্জনের গৌরবময় সাক্ষ্য।

শীতের দীর্ঘ অন্ধকার রাতেও ফিনল্যান্ড প্রমাণ করে—স্বাধীনতার আলো কখনো নেভে না।

বিষয়: স্বাধীনতা দিবসপ্রেসিডেন্টপ্রেসিডেন্ট প্রাসাদআলোকসজ্জাফিনল্যান্ডসংবর্ধনা
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।