Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬ ছাড়িয়েছে

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০১: ০৬
কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬ ছাড়িয়েছে

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও অসংখ্য। হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পহেলগামে ভ্রমণ করছিলেন।

Advertisement

খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হিমালয়ের মনোরম শহর পহেলগাম ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে খ্যাত। সেখানেই ওই হামলার ঘটনা ঘটে। হামলার পর আহতদের উদ্ধারে সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়েছে। কারণ, এই এলাকায় কেবল হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছানো সম্ভব।

এনডিটিভি জানিয়েছে, পহেলগামের বৈসারণ উপত্যকার ওপরে গোলাগুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, জঙ্গিরা জঙ্গল থেকে হঠাৎ বের হয়ে নির্বিচারে গুলি শুরু করে। নিহতদের মধ্যে কর্ণাটকের শিবমোগা জেলার এক রিয়েল এস্টেট ব্যবসায়ী রয়েছেন। স্ত্রী ও সন্তানের সামনেই তাকে গুলি করে হত্যা করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছেছেন এবং জরুরি নিরাপত্তা বৈঠকে বসেছেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন। মোদি তাঁকে হামলার স্থান পরিদর্শনের নির্দেশ দেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লিতে অমিত শাহর বাসভবনে জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তপন দে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, সিআরপিএফ প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, জম্মু-কাশ্মীর পুলিশের মহাপরিচালক নলিন প্রভাতসহ সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা। অমিত শাহ কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গেও কথা বলেন।

লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, ‘এই জঘন্য হামলার দায়দায়িত্ব থেকে কেউ রেহাই পাবে না। দোষীদের চরম মূল্য চুকাতে হবে।’ তিনি জানিয়েছেন, আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে এবং একজন পর্যটককে আনার্তনাগ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।

সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী মোদি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সংকল্প অটুট এবং আরও দৃঢ় হবে।’

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ একে ‘অমানবিক, ঘৃণ্য এবং গভীরভাবে ধিক্কারযোগ্য’ আখ্যা দিয়ে বলেন, ‘এটা সাম্প্রতিক সময়ে বেসামরিক জনগণের ওপর হওয়া হামলাগুলোর মধ্যে সবচেয়ে বড়।’

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একে ‘কাপুরুষোচিত ও নিন্দনীয়’ বলে আখ্যা দেন। পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও পর্যটকদের ওপর এই সহিংসতার তীব্র নিন্দা করে বলেন, ‘কাশ্মীর ঐতিহাসিকভাবে পর্যটকদের সাদর সম্ভাষণ করে। এই বিরল হামলা গভীর উদ্বেগের বিষয়। দ্রুত তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে।’

জানা গেছে, ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন উপত্যকায় পর্যটনের মৌসুম চলছে এবং দেশের বিভিন্ন প্রান্তে অমরনাথ যাত্রার জন্য নিবন্ধন শুরু হয়েছে। ২টি রুটে ৩৮ দিনব্যাপী এই তীর্থযাত্রা শুরু হবে ৩ জুলাই থেকে। এর মধ্যে একটি রুট হলো ৪৮ কিলোমিটার দীর্ঘ পহেলগাম রুট এবং তুলনামূলকভাবে ছোট ও খাঁড়া ১৪ কিলোমিটার বলতাল রুট।

বিষয়: কাশ্মীরপহেলগামজঙ্গিসন্ত্রাসীবিবিসিভারতনিহতপর্যটননরেন্দ্র মোদিহামলা
Advertisement
সর্বশেষ
  • ১

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ২

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৩

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৪

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

  • ৫

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।