
রাজধানীর গুলশানে ভারতীয় (কাশ্মীর) এক বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ উঠেছে। নিহতের নাম শামীম সালিম কাসিম (৬৭)। তিনি বারিধারার পার্ক রোডের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

১৯৬৩ সালে পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত সীমান্ত চুক্তির মাধ্যমে পাকিস্তান প্রায় ৫ হাজার ১৮০ বর্গকিলোমিটার এলাকা চীনের কাছে হস্তান্তর করে।

প্রতিদিন রাত ৮টার পর ফয়সাল খান তুরাগের নিশাত নগরের ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে তার হোস্টেলের ছোট ঘরটিতে নিজেকে বন্দী করে ফেলেন। দরজায় কড়া নাড়ার শব্দ হলে তিনি খোলার আগে কিছুক্ষণ থমকে দাঁড়ান এবং পরিচিত কণ্ঠস্বর কি না তা বোঝার জন্য সাবধানে শোনার চেষ্টা করেন।

রয়টার্স বলেছে, নিহত ব্যক্তিদের বেশির ভাগই পুলিশ সদস্য ও ফরেনসিক দলে কর্মরত ছিলেন। তারা ওই থানায় মজুত করে রাখা বিস্ফোরক দ্রব্য পরীক্ষা করছিলেন।

সশস্ত্র পথ ছেড়ে গান্ধীবাদী পথ ধরা মালিক কি আসলেই গোয়েন্দাদের এজেন্ট ছিলেন?

নতুন খবরের জন্ম দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতার পর এক্সে তিনি ‘অপারেশন সিদুঁর’ এর প্রসঙ্গ টেনে এনেছেন।

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পার না হতেই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক শহর। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দাবি করেছেন জম্মু ও কাশ্মীর অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় দেশ। আজ শনিবার (১০ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও। বাড়ছে বড় পরিশরে যুদ্ধের শঙ্কাও। বিশেষ করে গতকাল ভারতের ড্রোন হামলার পর পরিস্থিতি পাল্টে গেছে। শেষ পর্যন্ত পিএসএল শেষ না করেই দেশে ফিরে আসতে হচ্ছে বাংলাদেশের দুই ক্রিকেটারকে। যদিও তারা কখন ও কিভাবে ফিরবে সেটি নিয়ে বিসিবি থেকে কোন কিছুই জানানো

পাকিস্তানের সশস্ত্র বাহিনী ড্রোন ও অন্য গোলাবারুদ ব্যবহার করে ভারতের পুরো পশ্চিমাঞ্চলীয় সীমান্তে গতকাল বৃহস্পতিবার (৮ মে) মধ্যরাতে একাধিক হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।

পাকিস্তান বিমান বাহিনী চীনের তৈরি জেসি-১০ যুদ্ধ বিমান দিয়ে ভারতের গর্ব ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে দাবী করেছে। পশ্চিমা বার্তা সংস্থা রয়টার্সও তেমন খবরই দিয়েছে। রয়টার্সের আরেক খবর, আধুনিক আকাশ-যুদ্ধে চীনা প্রযুক্তির যুদ্ধ বিমানের সাফল্যে অবাক পশ্চিমারা।

কাশ্মীরের জম্মু ও উদহামপুর এবং পাঞ্জাবের পাঠানকোটে ভারতীয় সেনাবাহিনী ৩টি অবস্থান লক্ষ্য করে পাকিস্তান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছিল বলে দাবি করেছে ভারত। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারত।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে বৃহস্পতিবার (৮ মে) একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারতের সেনা সূত্র জানিয়েছে, পাকিস্তানের ড্রোন হামলায় এসব বিস্ফোরণ ঘটেছে বলে তারা সন্দেহ করছে।

পাকিস্তানের ‘একাধিক স্থানে’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও রাডার নিশানা করে আঘাত হানার দাবি করেছে ভারত। দেশটির দাবি, তাদের হামলার ফলে লাহোরে একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘অকার্যকর’ হয়ে গেছে। বৃহস্পতিবার (৮ মে) এক বিবৃতিতে ভারত সরকার এই দাবি করেছে।

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনারা বুধবার রাতভর একে অপরের দিকে গোলাবর্ষণ ও গুলি বিনিময় করেছে।

পাকিস্তানের ৬টি জায়গায় ভারতের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৪৬ জন। আজ বুধবার (৭ মে) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর অনুমেয়ই ছিল যে, ভারত-পাকিস্তান সংঘাত অনিবার্য। তবে সেটা কখন ঘটবে তা কেউই অনুমান করতে পারছিলেন না। অবশেষে শুরু হয়ে গেছে চিরবৈরী দুই দেশের মধ্যকার সংঘর্ষ। জাতিসংঘের মহাসচিব এই সংঘর্ষ শুরুর দুই দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি।

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার আলোচনা হয়েছে। এ সময় পরিষদের সদস্যদেশের প্রতিনিধিরা উত্তেজনা কমাতে ও সংলাপে বসতে দুই দেশের প্রতি আহ্বান জানান।

পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস। দেশ দুটিকে যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে আসার কথাও বলেন তিনি।