Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> প্রবাস

৯/১১ হামলার ২৫তম বার্ষিকী যেভাবে স্মরণ করবে আমেরিকা

শিব্বীর আহমেদ, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র থেকে

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০০
৯/১১ হামলার ২৫তম বার্ষিকী যেভাবে স্মরণ করবে আমেরিকা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ছিনতাই করা বিমান দিয়ে হামলার পর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর ও দক্ষিণ টাওয়ার থেকে ধোঁয়া উঠছে। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ হামলার ২৫ বছর আজ। হামলায় প্রায় ৩ হাজার মানুষের প্রাণহানি, সাড়া দানকারীদের আত্মত্যাগ এবং হামলার দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ও সামাজিক প্রভাব আজও যুক্তরাষ্ট্রের স্মৃতিতে গভীরভাবে রয়ে গেছে। ২৫তম বার্ষিকীতে আজ নিউইয়র্ক, ওয়াশিংটন ও পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলে দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হবে নিহতদের এবং সেই ভয়াবহ দিনের ঘটনাকে।

Advertisement

নিউইয়র্কে মূল স্মরণ অনুষ্ঠান

Advertisement
Advertisement
Advertisement

লোয়ার ম্যানহাটনের ৯/১১ মেমোরিয়াল প্লাজায় নিহতদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে মূল স্মরণ অনুষ্ঠান শুরু হবে আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে। অনুষ্ঠানে পরিবারের সদস্যরা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলা এবং ১৯৯৩ সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বোমা হামলায় নিহতদের নাম পাঠ করবেন। অনুষ্ঠানে একাধিক নীরবতার মুহূর্ত রাখা হয়েছে। এর মধ্যে থাকবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুই টাওয়ারে বিমান আঘাতের সময়, দুই টাওয়ার ধসে পড়ার সময়, পেন্টাগনে হামলা এবং পেনসিলভানিয়ায় ফ্লাইট ৯৩ বিধ্বস্ত হওয়ার সময়। ৯/১১-সম্পর্কিত অসুস্থতায় পরবর্তী সময়ে যারা মারা গেছেন, তাদেরও স্মরণ করা হবে। প্রথম নীরবতা পালন করা হবে সকাল ৮টা ৪৬ মিনিটে। অনুষ্ঠানটি অনলাইনেও সম্প্রচার করা হবে। নিউইয়র্কের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের পরিবর্তে আর্লিংটনের পেন্টাগনে ৯/১১-এর ২৫তম বার্ষিকী পালন করবেন।

৮টা ৪৬ মিনিটে প্রথম নীরবতা

২০০১ সালের ১১ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৬ মিনিটে ছিনতাই করা আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ১১ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে আঘাত হানে। ওই সময়ই নিউইয়র্কের স্মরণ অনুষ্ঠানে প্রথম নীরবতা পালন করা হবে। এরপর সকাল ৯টা ৩ মিনিটে সাউথ টাওয়ারে দ্বিতীয় বিমান আঘাতের ঘটনা, সকাল ৯টা ৫৯ মিনিটে সাউথ টাওয়ারের পতন এবং সকাল ১০টা ২৮ মিনিটে নর্থ টাওয়ারের পতন স্মরণ করা হবে। একই সঙ্গে সকাল ৯টা ৩৭ মিনিটে পেন্টাগনে হামলা এবং সকাল ১০টা ৩ মিনিটে পেনসিলভানিয়ায় ফ্লাইট ৯৩ বিধ্বস্ত হওয়ার ঘটনাও স্মরণ করা হবে। ২০০১ সালের হামলায় নিউইয়র্কে ২ হাজার ৭৫৩ জন, পেন্টাগনে ১৮৪ জন এবং ফ্লাইট ৯৩-এর ৪০ জন যাত্রী ও ক্রু নিহত হন। ৯/১১ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম ২০০১ সালের হামলা এবং ১৯৯৩ সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বোমা হামলায় নিহত মোট ২ হাজার ৯৮৩ জনকে স্মরণ করে।

৯/১১ জাদুঘরে নতুন প্রদর্শনী

২৫তম বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের ন্যাশনাল সেপ্টেম্বর ১১ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম চালু করছে নতুন প্রদর্শনী ‘তাদের সম্মানে: ৯/১১-পরবর্তী ২৫ বছরের সেবার গল্প’ (ইন দেয়ার অনার: টোয়েন্টি ফাইভ ইয়ার্স অব নাইন/ইলেভেন–ইন্সপায়ার্ড সার্ভিস)। প্রদর্শনীটি আগামীকাল ১২ সেপ্টেম্বর থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে। এতে ৯/১১-এর পর ব্যক্তি ও বিভিন্ন সম্প্রদায় কীভাবে শোককে জনসেবা, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার শক্তিতে রূপান্তর করেছে, সেই গল্প তুলে

৯/১১: কী আছে ২৫ বছর পর প্রকাশিত গোপন নথিতে9_11 (2)

ধরা হবে।

জাদুঘরটি একই সঙ্গে নতুন প্রজন্মের জন্য একটি ৩৫ মিনিটের ডিজিটাল লার্নিং এক্সপেরিয়েন্স চালু করছে। এতে হামলা ও এর পরবর্তী সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা, ব্যক্তিগত বক্তব্য এবং জাদুঘরের কর্মকর্তাদের সঙ্গে ইন্টার‌্যাকটিভ আলোচনার সুযোগ থাকবে। অনুষ্ঠানটি ১১ সেপ্টেম্বর থেকে অনলাইনে চাহিদামতো দেখা যাবে।

জাদুঘরের তথ্য অনুযায়ী, হামলার ২৫ বছর পর প্রায় ১০ কোটি আমেরিকান এমন একটি প্রজন্মের অংশ, যারা হামলার সময় জন্মায়নি অথবা তখন এত ছোট ছিল যে ঘটনাটি মনে রাখার মতো বয়স হয়নি। নতুন উদ্যোগগুলোর অন্যতম লক্ষ্য তাদের কাছে ৯/১১-এর ইতিহাস ও দীর্ঘমেয়াদি প্রভাব তুলে ধরা।

বিকেলে নিউইয়র্কে বিশেষ আয়োজন

স্মরণ কর্মসূচির পাশাপাশি শুক্রবার লোয়ার ম্যানহাটনে থাকছে আরও কয়েকটি বিশেষ আয়োজন। বিকেল ৩টায় সেন্ট নিকোলাস গ্রিক অর্থোডক্স চার্চ অ্যান্ড ন্যাশনাল শ্রাইনে অনুষ্ঠিত হবে আন্তঃধর্মীয় স্মরণসভা। এরপর বিকেল ৩টা ৩০ মিনিটে পেরেলম্যান পারফর্মিং আর্টস সেন্টারে ২৫তম বার্ষিকী উপলক্ষে বিশেষ কনসার্টে অংশ নেবে নিউইয়র্ক ফিলহারমনিক ও ইউএস আর্মি ফিল্ড ব্যান্ড সোলজার্স’ কোরাস। নিউইয়র্ক ফিলহারমনিকের নেতৃত্ব দেবেন মিউজিক ডিরেক্টর গুস্তাভো দুদামেল।

পেন্টাগনে থাকবেন ট্রাম্প

ওয়াশিংটন এলাকার আর্লিংটনে ন্যাশনাল নাইন/ইলেভেন পেন্টাগন মেমোরিয়ালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৯/১১-এর ২৫তম বার্ষিকীর স্মরণ অনুষ্ঠানে অংশ নেবেন। ২০০১ সালের হামলার তৃতীয় প্রধান লক্ষ ছিল পেন্টাগন। সকাল ৯টা ৩৭ মিনিটে আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৭৭ পেন্টাগনে আঘাত হানে। এতে বিমানের ৬৪ জন এবং পেন্টাগনের ১২৫ জনসহ মোট ১৮৪ জন নিহত হন।

পেনসিলভানিয়াতেও স্মরণ

পেনসিলভানিয়ার ফ্লাইট নাইন্টিথ্রি ন্যাশনাল মেমোরিয়ালে শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে মূল স্মরণ অনুষ্ঠান। সেখানে ফ্লাইট ৯৩-এর ৪০ যাত্রী ও ক্রুর নাম পাঠ করা হবে এবং তাদের সম্মানে স্মরণ ঘণ্টা বাজানো হবে। বিকেল ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে দ্বিতীয় অনুষ্ঠান। এতে বক্তব্য, সংগীত পরিবেশনা এবং স্মৃতিসৌধের নেমস ওয়ালে পুষ্পস্তবক অর্পণ থাকবে।

রাতে নিউইয়র্কের আকাশে ‘ট্রিবিউট ইন লাইট’

দিনভর স্মরণ শেষে নিউইয়র্কের আকাশে আবারও জ্বলে উঠবে ঐতিহাসিক ‘ট্রিবিউট ইন লাইট’—দুটি শক্তিশালী আলোর রশ্মি, যা ধ্বংস হয়ে যাওয়া টুইন টাওয়ারের প্রতীক হিসেবে প্রতিবছর ১১ সেপ্টেম্বর রাতে আকাশে দেখা যায়। ২৫তম বার্ষিকীতে এই আলোকস্মরণকে ঘিরে বিশেষ আয়োজনও থাকবে। দিনশেষে নিউইয়র্কের আকাশে জ্বলে ওঠা এই দুই আলোকরশ্মি আবারও স্মরণ করিয়ে দেবে ২০০১ সালের সেই ভয়াবহ দিনের কথা।

‘৯/১১–এর মতো আবারও ষড়যন্ত্র করতে পারে আমেরিকা’abc %

নিউইয়র্কের নতুন ‘স্মরণ ও সেবা দিবস’

২৫তম বার্ষিকীর আগে নিউইয়র্ক সিটি ১১ সেপ্টেম্বরকে আনুষ্ঠানিকভাবে ‘স্মরণ ও সেবা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। শহরজুড়ে স্মরণসভা, শিক্ষামূলক কর্মসূচি, নীরবতা পালন এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া হবে। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে সরকারি সেবা সচল রাখতে নগর প্রশাসন নতুন ‘কার্যক্রমের ধারাবাহিকতা ও জরুরি সেবা নিশ্চিতকরণ দল’ গঠন করেছে। জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ নগরসেবা অব্যাহত রাখা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করাই এই দলের প্রধান দায়িত্ব।

২৫ বছর পরও চলছে নিহতদের পরিচয় শনাক্তকরণ

৯/১১-এর ২৫ বছর পরও নিউইয়র্কে হামলায় নিহতদের দেহাবশেষ শনাক্ত করার কাজ থেমে নেই। সম্প্রতি নিউইয়র্কের চিফ মেডিকেল এক্সামিনারের কার্যালয় ও নিউইয়র্ক পুলিশ বিভাগ উন্নত ফরেনসিক ইনভেস্টিগেটিভ জেনেটিক জিনিয়োলজি প্রযুক্তি ব্যবহার করে আরও একজন নিহতের পরিচয় শনাক্ত করেছে। পরিবারের অনুরোধে ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। নতুন শনাক্তকরণের ফলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলায় শনাক্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৪ জনে। তবে প্রায় ১ হাজার ১০০ জনের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

এই প্রযুক্তিতে উন্নত ডিএনএ বিশ্লেষণের সঙ্গে বংশগত তথ্য ও পারিবারিক সম্পর্কের তথ্য মিলিয়ে অজ্ঞাত দেহাবশেষের পরিচয় খুঁজে বের করা হয়। নিউইয়র্কের চিকিৎসা পরীক্ষকের কার্যালয় এখনো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে উদ্ধার করা দেহাবশেষ নিয়ে পরীক্ষা চালিয়ে যাচ্ছে। ২৫ বছর পরও এই শনাক্তকরণ প্রচেষ্টা শুধু একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া নয়—পরিবারগুলোর কাছে এটি প্রিয়জনের পরিচয় নিশ্চিত করা এবং দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটানোর একটি মানবিক প্রতিশ্রুতি।

২৫ বছর পরও শেষ হয়নি স্মরণ

২৫ বছর পরও ৯/১১ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়—এটি নিউইয়র্ক, ওয়াশিংটন এবং পুরো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, রাজনীতি, পররাষ্ট্রনীতি ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে যাওয়া একটি জাতীয় ট্র্যাজেডি। এবারের স্মরণ তাই শুধু নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকছে না। প্রথম সাড়া দানকারী, উদ্ধারকর্মী, ৯/১১-পরবর্তী অসুস্থতায় আক্রান্ত ও নিহত মানুষ, স্বজন হারানো পরিবার এবং হামলার পর জন্ম নেওয়া নতুন প্রজন্ম—সবাইকে ঘিরেই তৈরি হয়েছে ২৫তম বার্ষিকীর কর্মসূচি। ২৫ বছর পরও আমেরিকার বার্তা একই—‘কখনো ভুলে যাব না’।

বিষয়: যুক্তরাষ্ট্রস্মরণআমেরিকা৯/১১টুইন টাওয়ারনিউইয়র্কওয়াশিংটনপেনসিলভানিয়াবিমান হামলা
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘ভাবিনি জিপিএ–৫ পাব টার্গেট মেডিকেল’

  • ২

    বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের নতুন সংস্করণ উন্মোচন

  • ৩

    রবীন্দ্রনাথের রাশিয়া সফরের ৯৬তম বার্ষিকী উদ্‌যাপন

  • ৪

    ‘সরকার আসার সাথে সাথে সব জায়গায় বাপের পরিচয়ে বসে গেছে’

  • ৫

    আসাদুজ্জামান নূরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় এনসিপির নিন্দা

সম্পর্কিত
  • অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

  • খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

  • মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।