Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

স্ত্রীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

চরচা প্রবাস ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ০৪
স্ত্রীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার
প্রতীকী ছবি: চরচা

বাংলাদেশে সন্দেহজনকভাবে মারা যাওয়া স্ত্রীর মৃত্যু তদন্তে প্রভাব বিস্তারে ৯০ হাজার অস্ট্রেলীয় ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ লাখ টাকা) বেশি ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি)। আটক বাংলাদেশি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশে বসবাস করতেন। তার নাম আওলাদ হোসেন।

অস্ট্রেলিয়ার সরকারি গণমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

৫১ বছর বয়সী আওলাদ হোসেনের বিরুদ্ধে বিদেশে সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এ অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

আওলাদ হোসেনের স্ত্রী অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভিনের মরদেহ ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের একটি গ্রামে পাওয়া যায়। রেহেনা পাঁচ সন্তানের মা। তার মৃত্যুর ঘটনায় বাংলাদেশের পুলিশ আওলাদ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও বাংলাদেশ বা অস্ট্রেলিয়ায় এ ঘটনায় এখনো তার বিরুদ্ধে হত্যা মামলা হয়নি।

রেহানার মৃত্যুর ঘটনায় বর্তমানে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ ও বাংলাদেশের পুলিশ পৃথকভাবে তদন্ত করছে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কমান্ডার স্টিফেন জে বলেন, বাংলাদেশে তদন্তে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে আওলাদ হোসেন দুই বছর ধরে বাংলাদেশে পরিচিত কয়েকজনকে বিভিন্ন কিস্তিতে ৯০ হাজার অস্ট্রেলীয় ডলারের বেশি পাঠিয়েছেন বলে পুলিশ অভিযোগ করছে।

এসব অর্থের কিছু বাংলাদেশের পুলিশকে দেওয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল বলে অভিযোগ থাকলেও কর্মকর্তাদের কাছে তা পৌঁছেছে বা তদন্ত প্রভাবিত হয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি।

“বাংলাদেশি পুলিশের কাছ থেকে আমরা যে সহযোগিতা পাচ্ছি, তার মাত্রায় কোনো পরিবর্তন দেখিনি,” বলেন কমান্ডার জে। “বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া চমৎকার সহযোগিতা নিয়ে আমরা এখনো পুরোপুরি সন্তুষ্ট।”

অস্ট্রেলিয়ায় জনসংখ্যা ও জন্মহার কমে যাওয়ার ঝুঁকির বিষয়ে সতর্কতাPeople walk through Pitt Street Mall in Sydney, Australia, September 21, 2026. REUTERS

তিনি বলেন, ঘুষ দেওয়ার অভিযোগের প্রমাণ রেহানার মৃত্যুর তদন্তের অংশ হিসেবেই পাওয়া গেছে এবং অভিযোগগুলো ওই তদন্তের সঙ্গে “গুরুত্বপূর্ণভাবে প্রাসঙ্গিক”।

মঙ্গলবার আওলাদ হোসেনকে গ্রেপ্তারের পাশাপাশি গুডনা ও রেডব্যাংক প্লেইন্সে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। সিডনি ও ব্রিসবেনের আর্থিক প্রতিষ্ঠানেও তল্লাশি চালিয়ে আন্তর্জাতিক অর্থ স্থানান্তর ও ব্যাংকিংয়ের নথি জব্দ করেন তদন্তকারীরা।

আওলাদ হোসেনের আইনজীবী তরিক ডিব বলেন, তার মক্কেল অভিযোগ অস্বীকার করেছেন এবং মামলা লড়বেন।

“প্রসিকিউশনের মামলায় প্রমাণসংক্রান্ত কিছু ঘাটতি রয়েছে। আদালতে সেগুলো যথাযথভাবে পরীক্ষা ও নির্ধারণ করা হবে,” বলেন তিনি।

বিদেশি কর্মকর্তাকে ঘুষের প্রথম মামলা

ব্যক্তিগত সুবিধা পাওয়ার উদ্দেশ্যে বিদেশি সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের আদালতে মামলা করার ঘটনা এটিই প্রথম।

কমান্ডার জে বলেন, বিদেশি সরকারি কর্মকর্তাকে ব্যক্তিগত লাভের জন্য ঘুষ দেওয়ার চেষ্টার প্রমাণ পাওয়া গেলে তদন্ত, মামলা এবং দোষী সাব্যস্ত হলে কারাদণ্ড হতে পারে।

বাংলাদেশের পুলিশের এক মুখপাত্র বলেন, আওলাদ হোসেনের বিরুদ্ধে ঘুষের অভিযোগ সম্পর্কে তারা কোনো সরকারি প্রতিবেদন পাননি। তবে শুরু থেকেই অস্ট্রেলীয় পুলিশের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

“শুরু থেকেই তারা আমাদের সহযোগিতা করে আসছে, যা মামলাটির তদন্ত এগিয়ে নিতে সহায়তা করেছে,” বলেন ওই মুখপাত্র।

বিষয়: আটকপুলিশঅস্ট্রেলিয়াহত্যাঅভিযোগগ্রেপ্তারস্ত্রীঘুষপ্রবাসী বাংলাদেশি গ্রেপ্তারবাংলাদেশি বংশোদ্ভূত
সর্বশেষ
  • ১

    ছড়াকার আখতার হুসেন মারা গেছেন

  • ২

    ভাটারায় পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

  • ৩

    ‘নির্বাচনের সাত মাস পরে সরকার পতনের হুমকি বাস্তবসম্মত না’

  • ৪

    সরকারের চাপে স্থানীয় নির্বাচন পেছানো হয়নি: ইসি আনোয়ারুল

  • ৫

    স্ত্রীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

সম্পর্কিত
  • প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান অভিযুক্তের যাবজ্জীবন

    প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান অভিযুক্তের যাবজ্জীবন

    রাজবাড়ীর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. ইউসুফ হোসেন অভিযুক্তের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

  • হারানো পাসপোর্ট দ্বিতীয়বার বা পরবর্তী প্রতি ইস্যুতে জরিমানা দিতে হবে ১০ হাজার টাকা

    হারানো পাসপোর্ট দ্বিতীয়বার বা পরবর্তী প্রতি ইস্যুতে জরিমানা দিতে হবে ১০ হাজার টাকা

    দ্বিতীয়বার বা পরবর্তী প্রতিবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত ফির অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

  • অস্ট্রেলিয়ায় জনসংখ্যা ও জন্মহার কমে যাওয়ার ঝুঁকির বিষয়ে সতর্কতা

    অস্ট্রেলিয়ায় জনসংখ্যা ও জন্মহার কমে যাওয়ার ঝুঁকির বিষয়ে সতর্কতা

    ট্রেজারার জিম চালমার্স বলেন, “২০৬৬ সালের মধ্যে ৮৫ বছরের বেশি বয়সী অস্ট্রেলীয়দের সংখ্যা তিন গুণ হবে, ফলে স্বাস্থ্যসেবার ওপর আরও চাপ তৈরি হবে।”

  • ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া যাচাই বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

    ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া যাচাই বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

    সোশ্যাল মিডিয়া যাচাইয়ের আওতায় আসা মানেই কোনো আবেদনকারী স্বয়ংক্রিয়ভাবে ভিসা প্রত্যাখ্যানের মুখে পড়বেন—এমনটি পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় বলা হয়নি। বরং এটি ভিসা আবেদন যাচাই ও নিরাপত্তা মূল্যায়নের একটি অংশ হিসেবে কার্যকর হবে।