Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

সিন্ডিকেটের অভিযোগ বিষয়ে নিজেদের অবস্থান জানাল ওমানের বাংলাদেশ দূতাবাস

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ১২
সিন্ডিকেটের অভিযোগ বিষয়ে নিজেদের অবস্থান জানাল ওমানের বাংলাদেশ দূতাবাস

ওমানের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

Advertisement

২৩ সেপ্টেম্বর (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস তাদের বক্তব্য তুলে ধরে।

এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের স্থানীয়ভিত্তিক গাড়িচালক কাম বার্তাবাহক নিজাম উদ্দিনকে চাকরিচ্যুতির পরে দূতাবাসের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে হয়রানিসহ নানা রকম অভিযোগ করা হয়েছে। যা সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

আর্থিক লেনদেন এবং অন্য অপরাধের যথোপযুক্ত প্রমাণ পাওয়ায় নিজাম উদ্দিনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জানিয়ে এতে বলা হয়, দূতাবাসের কাউন্সেলরকে (শ্রম) প্রধান করে গঠিত তদন্ত কমিটির তদন্তে দুর্নীতি ও অসদাচরণের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় গত ৪ সেপ্টেম্বর দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের স্থানীয়ভিত্তিক গাড়িচালক কাম বার্তাবাহক নিজাম উদ্দিনকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়। নিজাম উদ্দিন নিজেও তাঁর অপরাধ লিখিতভাবে স্বীকার করেছেন। ইতিপূর্বেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ যেমন- প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার, গায়ে হাত তোলা, অনৈতিকভাবে আর্থিক লেনদেনসহ দূতাবাসের কর্মচারীদের সঙ্গে বাগবিতণ্ডা ইত্যাদি অভিযোগ ছিল।

Advertisement
Advertisement
Advertisement

দূতাবাসের কোনো কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে সেবা প্রদানে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠলে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

তবে পাসপোর্ট সেবা প্রদানের সঙ্গে কোনো প্রকার সংশ্লেষ নেই এমন কর্মকর্তাদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে হয়রানির অভিযোগ করা হয়েছে যা উদ্দেশ্যমূলক ও অসৎ উদ্দেশ্যে করা হয়েছে বলে প্রতীয়মান হয়।

পাসপোর্ট সেবাপ্রার্থীদের ভোগান্তির বিষয়টি দূতাবাসের নজরে এসেছে জানিয়ে বলা হয়েছে, বর্তমানে মেশিন রিডেবল পাসপোর্টের (MRP) পরিবর্তে সবাইকে ই-পাসপোর্ট গ্রহণের জন্য উৎসাহিত করা হচ্ছে এবং ই-পাসপোর্ট আবেদনকারীদের অ্যাপয়নমেন্ট তারিখ অনুযায়ী দূতাবাসে আবেদন জমা দিতে আসার জন্য অনুরোধ করা হয়েছে। তারপরও অনেকেই প্রাপ্ত অ্যাপয়নমেন্ট তারিখের আগেই চলে আসায় দূতাবাসের সদিচ্ছা থাকা সত্ত্বেও লোকবলের অভাব ও কারিগরি সীমাবদ্ধতার কারণে দূতাবাসে আসা এসব সেবাপ্রার্থীদের একই দিনে সেবা পেতে অসুবিধা হচ্ছে। তাই ই-পাসপোর্ট সেবা প্রার্থীদের অ্যাপয়নমেন্ট তারিখ অনুযায়ী আসার জন্য আবারও অনুরোধ করা যাচ্ছে।

তবে যেসব সেবাপ্রার্থী সালালাহ, খাসাব, মাসিরা, বুরাইমির মতো দূরবর্তী জায়গা থেকে আসেন তাদের ওই দিন অ্যাপয়নমেন্ট না থাকলেও অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তি

বিষয়: সোসাল মিডিয়াওমানবাংলাদেশ দূতাবাসসিন্ডিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন

    অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন

    চুক্তির আওতায় নথি ও ভিসা জালিয়াতিসহ অনিয়মিত অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ শনাক্ত করা, অপরাধী চক্রের কার্যক্রম ব্যাহত করা এবং এসব অপরাধ মোকাবিলায় দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।

  • জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু

    জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু

    নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে এটি ডুবে যায়। এ ঘটনায় ৫২ জন পুরুষ, ৪২ জন নারী ও ১৫ শিশু মারা গেছে। দুর্ঘটনা থেকে ৮০ জনের বেশি বেঁচে ফিরেছে। তবে অন্তত ১১৬ জন এখনো নিখোঁজ রয়েছে।

  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।