
কুয়েতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
আলোচনায় বক্তারা বলেন, রাসুল (সা.)–এর দেখানো পথে জীবন পরিচালনা করলেই সমাজে প্রকৃত শান্তি ফিরে আসবে।
রফিক আহমদ খান, মালয়েশিয়া

মালয়েশিয়ার পেনাং রাজ্যের গভর্নর রামলি বিন নাগ তৈয়ব ও মুখ্যমন্ত্রী চৌ কন ইয়াওর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। গতকাল সোমবার তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
মুখ্যমন্ত্রী চৌ কন ইয়াওর সঙ্গে তার দপ্তরে সাক্ষাতকালে হাইকমিশনার দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও পেনাংয়ের মধ্যে ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টর শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। হাইকমিশনার বাংলাদেশে সেমিকন্ডাকটর শিল্পে দক্ষতা উন্নয়নের পাশাপাশি পেনাংয়ে বাংলাদেশি প্রকৌশলীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান।
মুখ্যমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে পেনাং ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন, ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে পেনাংয়ের সরাসরি ফ্লাইট চালু করার মাধ্যে দুই দেশের মধ্যে বানিজ্য ও আন্তঃসংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
এ ছাডা পর্যটন খাতে বিশেষ করে স্বাস্থ্য পর্যটন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ ও পেনাংয়ের মধ্যে কানেকটিভিটি বৃদ্ধির পাশাপাশি পেনাং থেকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পৃক্ততা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
পেনাংয়ের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ
একই দিন হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী পেনাং রাজ্যের গভর্নর রামলি বিন নাগ তৈয়বের সঙ্গে তার সরকারি বাসভবন সেরি মুতিয়ারাতে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা গভীর করার বিষয়ে মতবিনিময় করেন।

এ ছাড়া, বাংলাদেশ ও পেনাংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ বিনিময়, সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, পেনাং ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ, ট্রান্সশিপমেন্ট ও ফিডার সার্ভিস স্থাপনসহ সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
গভর্নর ও মুখ্যমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাতের সময় ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা, পেনাংয়ে বাংলাদেশের অনারারি কনসাল, হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোঘ ও তৃতীয় সচিব (রাজনৈতিক) উপস্থিত ছিলেন।

কুয়েতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
আলোচনায় বক্তারা বলেন, রাসুল (সা.)–এর দেখানো পথে জীবন পরিচালনা করলেই সমাজে প্রকৃত শান্তি ফিরে আসবে।

ফোবানা একাংশের নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান আতিক, সম্পাদক রহিম
ফ্লোরিডায় অনুষ্ঠিত ফোবানার একাংশের বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য নতুন এক্সিকিউটিভ কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান আতিক। সাধারণ সম্পাদক হয়েছেন নেহাল রহিম।

মাদ্রিদে প্রবাসী শিশু-কিশোরদের কোরআন প্রতিযোগিতা
অনুষ্ঠানের শেষ পর্বে গ্রীষ্মকালীন কোরআন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা। পুরস্কার ও সনদ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিযোগীরা।

দেশে আসার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী নিহত
গতকাল সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফ শহরের আল-খুরমা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দেশে ফেরার স্বপ্ন নিয়ে জেদ্দা বিমানবন্দরের দিকে যাওয়ার সময় তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার এবং গাড়ির চালকসহ চারজনই নিহত হয়।