Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসে ইউনামের শিক্ষার্থীদের সঙ্গে ইন্টার‍্যাকটিভ সেশন অনুষ্ঠিত

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৮: ৪০
মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসে ইউনামের শিক্ষার্থীদের সঙ্গে ইন্টার‍্যাকটিভ সেশন অনুষ্ঠিত

মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসে লাতিন আমেরিকার শীর্ষস্থানীয় ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অব মেক্সিকোর (ইউনাম) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক ইন্টার‍্যাকটিভ সেশন।

Advertisement

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানী মেক্সিকো সিটির বাংলাদেশ দূতাবাসে শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে বাংলাদেশকে ঘিরে গণতান্ত্রিক রূপান্তর, পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক অগ্রযাত্রা এবং বাংলাদেশ- মেক্সিকো সম্পর্ক নিয়ে এই ইন্টার‍্যাকটিভ সেশন আয়োজন করা হয়।

BD Embassy, ​​Mexico 4

Advertisement
Advertisement
Advertisement

শিক্ষার্থী দলকে স্বাগত জানিয়ে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক যাত্রায় তরুণ প্রজন্মের ভূমিকাকে তুলে ধরেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

তিনি বলেন, “আমি তোমাদের মাঝে ভবিষ্যতের রাষ্ট্রদূত, কূটনীতিক-এমনকি ভবিষ্যতের কোনো জাতিসংঘ মহাসচিবকেও দেখতে পাচ্ছি। তোমরাই বিশ্বের নেতৃত্ব দেবে, আর সেই নেতৃত্বের কেন্দ্রে থাকতে হবে মানবাধিকার ও মানবিক মর্যাদাকে।"

BD Embassy, ​​Mexico 2

২০২৪ সালের আগস্টে বাংলাদেশে সংঘটিত গণঅভ্যুত্থান প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এটি ছিল একটি যুগান্তকারী অধ্যায়। "ছাত্রসমাজ-যারা তোমাদের বয়সী- গণতন্ত্র, জবাবদিহিতা এবং মানবিক মর্যাদার দাবিতে রাস্তায় নেমেছিল।” তিনি বলেন, “স্বৈরাচারকে হটানোর আন্দোলনে সর্বোচ্চ ত্যগা স্বীকার করতে হয়েছে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী ছাত্র, নারী, শিশুসহ প্রায় ১৪শ নাগরিককে জীবন দিতে হয়েছে।"

বাংলাদেশের পররাষ্ট্রনীতির সঙ্গে এসব পরিবর্তনের সংযোগ ব্যাখ্যা করতে গিয়ে রাষ্ট্রদূত আনসারী বলেন, "বাংলাদেশের পররাষ্ট্রনীতি মূলত সমতা ও সমমর্যাদার বন্ধুত্বের ভিত্তিতে দাঁড়ানো। আমরা অগ্রাধিকার দিই শান্তি, বহুপাক্ষিকতা, জলবায়ু ন্যায়বিচার এবং শ্রমজীবী মানুষের অধিকারকে।"

BD Embassy, ​​Mexico 3

তিনি আরও উল্লেখ করেন, বাণিজ্য, সংস্কৃতি ও একাডেমিক বিনিময়ের ক্ষেত্রে মেক্সিকো বাংলাদেশের জন্য একটি উদীয়মান গুরুত্বপূর্ণ অংশীদার।

এর আগে দূতাবাসের কাউন্সেলর আবদুল্লাহ আল ফরহাদ একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশের সার্বিক চিত্র শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন। তিনি বাংলাদেশের রাজনৈতিক কাঠামো, জনমিতিক শক্তি এবং উন্নয়ন অর্জনের বিভিন্ন উদাহরণ তুলে ধরেন, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং জলবায়ু সহনশীলতার উল্লেখযোগ্য অগ্রগতি।

ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের নেতৃত্ব, বৈশ্বিক জলবায়ু কূটনীতিতে সক্রিয় ভূমিকা এবং ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটসহ আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে পারে।

BD Embassy, ​​Mexico 5

বাংলাদেশ-মেক্সিকো সম্পর্কের সম্ভাবনা নিয়েও বিস্তৃত আলোচনা হয়। বহুপক্ষীয় সহযোগিতা, জলবায়ু উদ্যোগ, মাইগ্রেশন গভর্ন্যান্স, প্রযুক্তি ও টেকসই উন্নয়নের মতো ক্ষেত্রগুলোকে সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করা হয়। বিশেষ করে ইউনাম ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক বিনিময় ও যুব আদান-প্রদানকে ভবিষ্যৎ সহযোগিতার মূল ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়।

আলোচনার শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা আঞ্চলিক ভূরাজনীতি ও অর্থনৈতিক কূটনীতির ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে। পরে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এক সংক্ষিপ্ত রিসেপশনে অংশ নেয় শিক্ষার্থীরা। রাষ্ট্রদূত আনসারী তাদের প্রত্যেককে বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কিত বই এবং ঐতিহ্যবাহী কাঁচশিল্পসহ স্মারক উপহার প্রদান করেন। বিজ্ঞপ্তি

বিষয়: বাংলাদেশের রাষ্ট্রদূতবাংলাদেশ দূতাবাসমেক্সিকোআলোচনাশিক্ষার্থীমেক্সিকো সিটি
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।