
মাত্র ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয়ে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, বিনা খরচে কর্মী নিয়োগের কর্মসূচির আওতায় মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মীর চাহিদা পেয়েছে সংস্থাটি।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) লটারিতে ইতিহাস সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে লাকি ডে ড্রতে ২৫১০১৮ নম্বরের সৌভাগ্যবান টিকিটধারী ব্যক্তি সবগুলো নম্বর মেলাতে সক্ষম হয়ে জিতে নিয়েছেন দেশটির ইতিহাসের প্রথম ও সর্ববৃহৎ জ্যাকপট পুরস্কার ১০ কোটি দিরহাম।
ইউএই লটারি সামাজিক মাধ্যমে জানিয়েছে, ২৩তম ড্রতে সঠিক ৭টি নম্বর মিলিয়ে বিজয়ী হয়েছেন ওই টিকিটধারী। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
জেতা নম্বরগুলো হলো: ৭, ১০, ১১, ১৮, ২৫, ২৯ (দৈনিক সেট) এবং ১১ (মাসিক সেট)।
জ্যাকপট জেতার সম্ভাবনা ছিল ৮৮ লাখ ৩৫ হাজার ৩৭২টি টিকিটের মধ্যে ১টির।
লাকি ডে ড্র প্রতি দুই শনিবার ইউটিউবে অনুষ্ঠিত হয়। এই ড্রতে আরও ৭ জন টিকিটধারী নিশ্চিতভাবে পান ১ লাখ দিরহামঅ এ ছাড়া, এদিন আরও ৩ জন পান একই অঙ্কের তৃতীয় পুরস্কার।
ইউএই লটারির নিয়ম অনুযায়ী, বড় পুরস্কার দাবি করতে হলে বিজয়ীকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে। সফল যাচাই শেষে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।
যদি একাধিক টিকিটধারী সঠিক নম্বর মেলান, তবে জ্যাকপট সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তবে ১৮০ দিনের মধ্যে পুরস্কার দাবি না করলে তা বাতিল হয়ে যাবে।
সূত্র: গালফ নিউজ
ফ্যাসিবাদী শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রধানমন্ত্রী
পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতের তীব্রতা
সৃজনশীল অর্থনীতির বিকাশে প্রকল্প নিচ্ছে সরকার: অর্থমন্ত্রী
রাঙামাটিতে ‘সন্দেহজনক ড্রোন’ লক্ষ্য করে বিজিবির কয়েক রাউন্ড গুলি
গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন

মাত্র ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয়ে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, বিনা খরচে কর্মী নিয়োগের কর্মসূচির আওতায় মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মীর চাহিদা পেয়েছে সংস্থাটি।

আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। শেখ আবদুল্লাহ ও ড. খলিলুর রহমান উভয় দেশ ও জনগণের পারস্পরিক কল্যাণে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি এবং সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।

আবুধাবিতে লেবার মার্কেট টালেন্ট পুরস্কার পেলেন বাংলাদেশি
গত বৃহস্পতিবার আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ আবদুল শহীদ ওরফে ওয়াহিদ মিয়া ও অন্য বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

থিমেটিক ফিলাটেলিতে স্বর্ণপদক পেলেন সিডনিপ্রবাসী কাইয়ুম গাজী
কাইয়ুম গাজীর এই ঐতিহাসিক সাফল্য আন্তর্জাতিক ফিলাটেলির মানচিত্রে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় এবং ভবিষ্যৎ প্রজন্মের ডাকটিকিট সংগ্রাহক ও থিমেটিক ফিলাটেলিস্টদের অনুপ্রাণিত করবে।