Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ইসরায়েলে শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১১: ৪৮
ইসরায়েলে শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলে নতুন করে শতাধিক রকেট ছুড়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বুধবার (২ অক্টোবর) দেশটি লক্ষ্য করে ২৪০টি রকেট ছুড়েছে সংগঠনটি। এর আগের দিন মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো তিন ধাপে ছোড়া হয়। এতে দুই ঘণ্টার কম সময় নেওয়া হয়েছে। এই রকেটগুলোর বেশির ভাগই ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে। এ ছাড়া অঞ্চলটির উত্তরাংশে উন্মুক্ত স্থানে পড়েছে দুটি রকেট।

গত বছর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার পর থেকে দেশটিতে প্রায়ই হামলা চালাচ্ছিল ইরানসমর্থতি গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননে হামলা চালিয়ে এর পাল্টা জবাবও দিচ্ছিল ইসরায়েলও। তবে গত মাসের মাঝামাঝি সময় থেকে হামলা পরিমাণ বাড়ায় দেশটি। এতে নিহত হন হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতা।

Advertisement
Advertisement
Advertisement

হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। এর পরপর মঙ্গলবার ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সামরিক বাহিনী। এসব ক্ষেপণাস্ত্রের বেশির ভাগই ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে—ইরানের হামলায় মঙ্গলবার ইসরায়েলে কেউ নিহত হননি।

ইসরায়েল–ইরানকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংযত থাকার আহ্বান

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

এদিকে ইরানের হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়ে ইসরায়েল বলেছে, তেহরানকে এ জন্য ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে।

অন্যদিকে হামলা হলে আরও ‘ধ্বংসাত্মক পাল্টা হামলার’ হুমকি দিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

ইরান–সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যার জবাবে মঙ্গলবার (১ অক্টোবর) ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। এর আগে সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার জবাবে মধ্য এপ্রিলে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ইরান। ওই হামলার জবাবে ইরানের অভ্যন্তরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইসরায়েল।

যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ‘মধ্যপ্রাচ্যে বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়া সংঘাতের’ নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ফিলিস্তিনের গাজায় হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের পরিসর বাড়িয়েছে ইসরায়েল। এ অঞ্চলে ‘উসকানির পর উসকানি’ দেওয়ার নিন্দা জানিয়েছেন গুতেরেস। তিনি বলেন, ‘অবশ্যই এটা বন্ধ করতে হবে। আমাদের সম্পূর্ণভাবে যুদ্ধবিরতি প্রয়োজন।’

সূত্র: আলজাজিরা ও বিবিসি

বিষয়: লেবাননজাতিসংঘহিজবুল্লাহরকেট হামলাইরানক্ষেপণাস্ত্র
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।