Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

মধ্যপ্রাচ্যে সংকট, বাড়ল তেলের দাম

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১৩: ৫৬
মধ্যপ্রাচ্যে সংকট, বাড়ল তেলের দাম

লেবাননে ইসরায়েলি হামলার পর ইসরায়েলে হামলা করেছে ইরান। এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এর জেরে বিশ্ববাজারে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। গতকাল বুধবার বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায় ৩ শতাংশের বেশি।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স বলছে, জ্বালানি তেল সরবরাহের অন্যতম পথ এই মধ্যপ্রাচ্য। আর এই অঞ্চলে গত এক বছরের বেশি সময় ধরেই সংকট প্রবল। এর মধ্যেই ইসরায়েলে ইরানে হামলার পর এবার ইরানে পাল্টা হামলা চালাতে পারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এর জেরে বেড়ে গেল জ্বালানি তেলের দাম।

ব্রেন্ট ক্রুডের দাম এ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে গতকাল বুধবার। দাম ৩.৩ শতাংশ বা ২.৪২ মার্কিন ডলার বেড়ে হয়েছে ব্যারেলপ্রতি ৭৫.৯৮ ডলার। এ ছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ৩.৫ শতাংশ বা ২.৪৭ ডলার বেড়ে হয়েছে ৭২.৩০ ডলার।

দাম বেড়ে যাওয়ার ব্যাপারে ইরান-ইসরায়েল উত্তেজনার কথা উল্লেখ করে ওয়েল ব্রোকার পিভিএমের তামাস ভার্গা বলেন, ইসরায়েল হামলা চালালে ইরানের তেল সংক্রান্ত অবকাঠামোর ক্ষতি হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

এই সংঘাতের কারণে তেল সরবরাহকারী প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ভার্গা। তিনি বলেন, কোনো ধরনের পদক্ষেপ নিলেই তেলের দাম আরও বেড়ে যাবে।

এর আগে গত আগস্টে গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ তেল সরবরাহ করেছিল ইরান। তবে সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ায় এবার সংকটে পড়তে হতে পারে বিশ্বকে।

বিষয়: লেবাননমধ্যপ্রাচ্যফিলিস্তিনইরান
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।