Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

হালান্ডের পছন্দের গরুর হাড়ের স্যুপ কীভাবে বানায়?

কাজী সাজিদুল হক

কাজী সাজিদুল হক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৬: ১৬
হালান্ডের পছন্দের গরুর হাড়ের স্যুপ কীভাবে বানায়?

ব্রাজিল সমর্থকদের আজ মন খারাপ হওয়ারই কথা। নরওয়ের ওপর রাগও হতে পারে। তবে সেই রাগটা কতটা আর্লিং হালান্ডের ওপর, তা এই মুহূর্তে পরিমাপের কোনো উপায় হয়তো নেই। কিন্তু প্রশ্ন উঠতেই পারে যে, কী খেয়ে মাঠে নেমে জোড়া গোল করলেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার?

Advertisement

হালান্ডের খাবার নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ আলোচনা চলছে। হালান্ডের প্রিয় খাবারের মধ্যে বাঙালির প্রিয় কিছু খাবারও আছে। যেমন: গরুর কলিজা ও হৃৎপিণ্ড। ক’দিন আগেই তো কোরবানির ঈদ গেল। অনেকেই হয়তো বাঙালি স্টাইলে এসব খাবার খেয়েছেনও।

হালান্ডের ডিনারটাকে রাজকীয় ভোজ বললেও কম হয় না। টেবিলে থাকে স্টেকের সাথে পুষ্টিতে ভরপুর বোন ব্রথ বা হাড়ের স্যুপ। গরুর হাড় দিয়েই এই স্যুপ বানানো হয়। মজার ব্যাপার হলো, এই হাড়ের স্যুপের সাথে কিন্তু আমাদের পরিচিত খাবার গরুর পায়ার মিল পাওয়া যায়।

ইতিহাসবিদ ও নৃবিজ্ঞানীদের মতে, বোন ব্রথের সূচনা হয়েছিল প্রায় ২০ হাজার বছর আগে, প্রস্তর যুগে। খাদ্য ইতিহাসবিদ স্যালি ফ্যালন মোরেল তার বই ‘Nourishing Broth: An Old-Fashioned Remedy for the Modern World’-এ প্রাগৈতিহাসিক মানুষের হাড় ফোটানোর আদিম কৌশলের বিশদ বিবরণ দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

প্রাচীন চীনা চিকিৎসার বইগুলোয় হাড়ের স্যুপ বা বোন ব্রথ শুধু খাদ্য হিসেবে নয়, বরং ওষুধ হিসেবে ব্যবহারের কথা উল্লেখ আছে। ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় হাড়ের নির্যাসকে ‘কিডনি টনিক’ এবং শরীরের ‘চি’ বা জীবনী ও হজমশক্তি বৃদ্ধিকারী প্রধান পথ্য হিসেবে ব্যবহার করা হতো।

আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস খ্রিস্টপূর্ব ৪০০ অব্দে পাকস্থলীর প্রদাহ এবং হজমের নানা জটিলতা নিরাময়ে রোগীদের হাড়ের নির্যাস পানের পরামর্শ দিতেন।

নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের মতো নরডিক দেশগুলোয় এই স্যুপের ইতিহাস বেশ পুরনো। নরওয়েজিয়ান ভাষায় এই স্যুপের নাম Oksekraft। নরওয়েজিয়ান শব্দ ‘Kraft’-এর আক্ষরিক অর্থ হলো ‘শক্তি’ বা ‘ক্ষমতা’ এবং ‘Okse’ মানে ‘গরু’। স্ক্যান্ডিনেভিয়ার তীব্র শীতপ্রধান আবহাওয়ায় ভাইকিংরা শরীর গরম রাখতে এবং দীর্ঘ সমুদ্রযাত্রায় পুষ্টির অভাব মেটাতে গরুর হাড় ও স্থানীয় মূলজাতীয় সবজি (রুট ভেজিটেবল) ঘন ঝোল বা স্যুপ তৈরি করত।

প্রাচীন নরওয়েজিয়ান গ্রামীণ পরিবারগুলোতে খাবারের অপচয়কে অপরাধ মনে করা হতো। মাংস কাটার পর যে হাড় অবশিষ্ট থাকত, তা বিশাল পাত্রে সারাদিন বা রাতভর ফুটিয়ে এই ‘Oksekraft’ তৈরি করা হতো, যা ছিল সপ্তাহের বাকি দিনগুলোর রান্নার বেস।

ব্রাজিলকে একাই হারানো হালান্ডের শক্তির উৎস কী?haaland

চলুন, এই হাড়ের স্যুপের রেসিপিটা জেনে নেওয়া যাক।

এটি তৈরি করতে অবশ্যই লাগবে ১ কেজি গরুর হাড়। এক্ষেত্রে নল্লি নিলে সবচেয়ে ভালো। সাথে নিতে হবে ৫০০ গ্রাম মাংস (হাড়সহ)।

সবজি: গাজর ৪টি (টুকরো করা), আলু ৪টি (মাঝারি কিউব করে কাটা), শালগম বা বাঁধাকপি ১টি (মাঝারি টুকরো), সেলেরি রুট বা লীক ১টি (কুচি করা; লীক না পেলে পেঁয়াজ কলি বা রসুন পাতা)।

মিহি কুচি করা পেঁয়াজ ২টি। ৪ কোয়া রসুন কুচি। মাখন বা তেল লাগবে ২ টেবিল চামচ।

এর বাইরে গোলমরিচ গুঁড়া লাগবে ১ চা চামচ। লবণ স্বাদমতো দিলেই হবে।

তেজপাতা লাগবে ১/২টি। আর আপেল সাইডার ভিনেগার লাগবে ২ টেবিল চামচ।

এবার রান্নার পালা

হাড়গুলো একটি বড় পাত্রে ঠান্ডা পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। ফুটতে শুরু করার পর ৫-১০ মিনিট ফুটিয়ে নিন। ওপরের ময়লা ফেনা ফেলে দিন। এরপর হাড়গুলো ধুয়ে নিতে হবে। এই পদ্ধতি ব্রথ একদম পরিষ্কার ও গন্ধহীন করার ক্ষেত্রে খুব কার্যকর।

এবার হাড়গুলো ওভেন ট্রে’তে নিয়ে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ মিনিট রোস্ট করুন। ওভেন না থাকলে শুকনো কড়াইতে হালকা লালচে করে ভেজে নিতে হবে। হাড়ের এই বাদামী রঙ ব্রথকে চমৎকার ফ্লেভার দেবে। রঙটাও হবে সুন্দর।

এবার একটি বড় পাত্রে বা স্লো-কুকারে রোস্ট করা হাড়, ৪-৫ লিটার ঠান্ডা পানি এবং ২ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার দিন। চুলা না জ্বালিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। ভিনেগার হাড়ের ভেতরের পুষ্টি উপাদান সহজে গলতে সাহায্য করবে। এবার চুলা জ্বালিয়ে পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটতে শুরু করলে চুলার আঁচ একদম কমিয়ে দিন (যাতে পানি ফুটবে না, শুধু হালকা বুদবুদ উঠবে)।

এরপর পাত্রের ঢাকনা ভালোমতো আটকে ১২ থেকে ২৪ ঘণ্টা মৃদু আঁচে রান্না হতে দিন। মাঝে মাঝে ওপরের তেলের স্তর চামচ দিয়ে ফেলে দিতে পারেন। আপনি চাইলে এক্ষেত্রে সময় কমিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে ৪ ঘণ্টার কম যেন না হয়। শুধু ভাবুন, একটু ভালো নেহারি/পায়া রান্নার ক্ষেত্রে আপনি কতটা সময় নেন। প্রেশার কুকার এই রান্নায় ব্যবহার না করলে ভালো হবে।

রান্না শেষ হওয়ার ৪ ঘণ্টা আগে পেঁয়াজ, গাজর, আলু, রসুন, তেজপাতা, লীক, বাঁধাকপি বা শালগম এবং গোলমরিচ পাত্রে দিয়ে দিন। সঙ্গে মাখনটাও দিয়ে দিতে হবে। যদি শুধু ব্রথ হিসেবে ব্যবহার করতে চান, তবে রান্না শেষে একটি সূক্ষ্ম ছাঁকনি দিয়ে হাড় ও সবজি আলাদা করে শুধু তরল ব্রথটি সংগ্রহ করুন। এবার স্বাদমতো লবণ মেশান।

এই ব্রথ আপনি নুডলসে দিয়ে খেতে পারেন। কিংবা না ছেঁকে শুধু স্যুপ হিসেবেও খেতে পারেন। বানিয়ে খেয়েই দেখুন না হয়। হালান্ডের মতো এনার্জি পেলেও পেতে পারেন!

বিষয়: নরওয়েরেসিপিফুটবলফিফা বিশ্বকাপ ২০২৬খাদ্য সংস্কৃতিখাবারদাবারজীবনধারারান্নাবান্না
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

  • সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

  • শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।