
ঠান্ডা ভাত খেলে ওজন কমে?
ভাতসহ অন্যান্য কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার আমাদের শরীরের প্রধান শক্তির উৎস। খাবার হজমের সময় এগুলো ভেঙে সরল শর্করায় রূপ নেয়। এর প্রয়োজনের অতিরিক্ত অংশ জমা থাকে এবং পরবর্তীতে গ্লুকোজে পরিণত হয়ে শক্তি জোগায়।
দিনের শুরুটা অনেকেই চা পানের মাধ্যমে করেন। কেউ খালি পেটে, কেউ আবার নাশতার সময় পান করি। পুষ্টিবিদদের মতে, চায়ের অনেক উপকারী গুণাগুণ রয়েছে। কিন্তু খালি পেটে চা কি আদৌ স্বাস্থ্যকর? কী কী হতে পারে খালি পেটে চা খেলে?
বিশেষজ্ঞরা বলছেন, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চা খেলে তা সরাসরি পাকস্থলীতে প্রভাব ফেলে। এর ফলে হজমের বিভিন্ন গোলমাল দেখা দিতে পারে। এছাড়াও আরও অনেকরকমভাবে স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।
খালি পেটে চা আমাদের দাঁতে ক্ষতিকর প্রভাব ফেলে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।
একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে অন্তত ছয় থেকে আট ঘণ্টা ঘুমের প্রয়োজন। তাই যখন আমরা আট ঘণ্টা ঘুমের পর উঠি, তখন আমাদের শরীর ইতিমধ্যেই ডিহাইড্রেট বা পানিশূন্য হতে শুরু করে। সেই সময়ে শরীরে পানির প্রয়োজন হয়। যদি সেই সময়ে খালি পেটে চা খাওয়া হয়, তাহলে শরীরে ডিহাড্রেশনের মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও পাকস্থলীতে ক্র্যাম্প ধরার মতো সমস্যাও দেখা দিতে পারে।
খালি পেটে দুধ চা খাওয়ার পর অনেকেরই বমি বমি ভাব পায়। খালি পেটে দুধ দেওয়া চা খেলে গ্য়াসের সমস্যাও দেখা দিতে পারে।
তাই বিশেষজ্ঞরা বলছেন, দুটো ভারী খাবারের মাঝে চা খাওয়া উচিত। কিংবা ভারী খাবার খাওয়ার ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা পর চা খেতে পারেন।
তথ্যসূত্র: এবিপি লাইভ

ঠান্ডা ভাত খেলে ওজন কমে?
ভাতসহ অন্যান্য কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার আমাদের শরীরের প্রধান শক্তির উৎস। খাবার হজমের সময় এগুলো ভেঙে সরল শর্করায় রূপ নেয়। এর প্রয়োজনের অতিরিক্ত অংশ জমা থাকে এবং পরবর্তীতে গ্লুকোজে পরিণত হয়ে শক্তি জোগায়।

এআইয়ের যুগে সন্তানদের ফেরাতে হবে চিরচেনা মূলেই
এআই ভবিষ্যতের কর্মজগৎকে বদলে দেবে—এ বিষয়ে সন্দেহ কমই আছে। কিন্তু সেই পরিবর্তনের ভয়ে আতঙ্কিত না হয়ে বরং সন্তানদের শক্ত ভিত্তি, প্রশ্ন করার সাহস এবং অনিশ্চিত ভবিষ্যতের সাথে মানিয়ে নেওয়ার মানসিকতা গড়ে তোলাই আজকের সবচেয়ে বড় বিনিয়োগ।

দীর্ঘায়ু বর নাকি বার্ধক্যের অভিশাপ
উন্নয়নশীল ও অনুন্নত দেশের নিম্নবিত্ত মানুষ: উন্নত দেশের নাগরিকরা উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যসেবার সুযোগ পেলেও দক্ষিণ এশিয়া বা আফ্রিকার উন্নয়নশীল দেশগুলোর গরিব মানুষরা চিকিৎসা ব্যবস্থার ব্যয়ভার বহন করতে না পেরে চরম অনিশ্চয়তার মুখে পড়বে।

ক্যানসার জয় আর দূরের স্বপ্ন নয়
ক্যানসার কি পুরোপুরি নির্মূল হয়েছে? উত্তর হলো, এখনো হয়নি। কিন্তু ক্যানসার মানেই যে নিশ্চিত মৃত্যু, সেই পুরনো আতঙ্ক আজ আর ধ্রুব সত্য নয়। বিজ্ঞানের হাত ধরে আজ ক্যানসার কোনো কোনো ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদী ‘নিয়ন্ত্রণযোগ্য ক্রনিক রোগ’-এ পরিণত হচ্ছে।