
সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!
সারাদিনের কাজ শেষে রাতে বিছানায় শুয়ে গল্প করতে করতে ঘুরে দেখলেন, আপনার স্বামী নাক ডেকে ঘুমাচ্ছেন। বেশিরভাগ নারীরই এমন অভিজ্ঞতা রয়েছে। এর মানে এই নয় যে সে তার স্ত্রীর কথা শুনতে আগ্রহী নন। আবার স্ত্রীর সহজে ঘুমাতে না পারাটাও দোষ নয়। বিজ্ঞান বলছে, নানা কারণে নারীরা জৈবিকভাবেই পুরুষদের তুলনায় ঘুমের সমস্যায় বেশি ভোগেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ঘুমবিষয়ক চিকিৎসক ও শিশু স্নায়ুবিদ্যার বিশেষজ্ঞ ডা. ক্রিস্টোফার জে অ্যালেনের একটি ইনস্টাগ্রাম পোস্টের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ডা. ক্রিস্টোফার বলেন, “হরমোনের পরিবর্তন থেকে মানসিক চাপসহ নারীরা এমন কিছু বিশেষ চ্যালেঞ্জের মুখোমুখি হন, যে কারণে তাদের ঘুমে সমস্যা হয়।”
নারীদের ঘুমের সমস্যার প্রধান কারণগুলো নিচে দেওয়া হলো:
হরমোন
ডা. ক্রিস্টোফার জানান, নারীদের হরমোনজনিত ব্যবস্থা অনেক বেশি জটিল। শরীরে নিয়মিত নানা পরিবর্তন ঘটে, যার অনেকগুলোরই দৃশ্যমান পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। এটি ঘুমের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।
এই চিকিৎসকের মতে, হরমোনের পরিবর্তনই নারীদের ঘুমে সমস্যা হওয়ার সবচেয়ে বড় কারণ। তিনি বলেন, “পুরুষদের ক্ষেত্রে যেখানে ঘুম-সম্পর্কিত হরমোন তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে। তবে নারীদের ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন প্রতিটি চক্রে ওঠানামা করে। এই দুই হরমোন ঘুমের চক্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ঘুম কতটা গভীর বা হালকা হবে তা নির্ধারণ করে।”
ডা. ক্রিস্টোফার জানান, মাসিকের আগে মেনোপজের সময় এ সমস্যা আরও বেশি হয়। তিনি বলেন, “মাসিকের আগে প্রোজেস্টেরন কমে গেলে ঘুম হালকা হয়ে যায় এবং আপনি বেশি বার জেগে ওঠেন। আর পেরিমেনোপজে (মেনোপজের আগের পর্যায়) ইস্ট্রোজেন কমে গেলে ঘুম পুরোপুরি ভেঙে ভেঙে যায়।”
উদ্বেগ ও হতাশা
ডা. ক্রিস্টোফার বলেন, “হরমোনজনিত সমস্যা ছাড়াও পুরুষদের তুলনায় নারীদের মানসিক স্বাস্থ্যও আলাদা। তার মতে, আবেগীয় পরিবর্তনের প্রভাব পুরুষদের তুলনায় মেয়েদের বেশি প্রভাবিত করে। যা তাদের ঘুমে ব্যাঘাত ঘটায়।”
এই চিকিৎসক বলেন, “নারীরা পুরুষদের তুলনায় দ্বিগুণ বেশি উদ্বেগ ও বিষণ্নতায় ভোগার সম্ভাবনায় থাকেন। কিন্তু ঘুম খারাপ হলে তাতে উদ্বেগ বেশি বাড়ে। ঘুম তাতে আরও খারাপ হয়।”
এছাড়া, একই পরিস্থিতিতে মানসিক চাপ পুরুষ ও নারীর ওপর ভিন্নভাবে প্রভাব ফেলে। এই চিকিৎসকের মতে, একজন পুরুষ চাপের মধ্যেও ১০ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়তে পারেন, কিন্তু নারীদের ক্ষেত্রে মস্তিষ্ক অনেক সময় সজাগ অবস্থায় থাকে।
অন্যের প্রতি যত্নশীল হওয়ার প্রবণতা
নারীদের সাধারণত পরিবারের প্রধান পরিচর্যাকারী হিসেবে দেখা হয়, আর এই দায়িত্ব তাদের ঘুমকে প্রভাবিত করে। মানসিক চাপের ‘চাকা’ রাতেও চলতে থাকে।
ডা. ক্রিস্টোফারের ভাষ্য, নারীরা মানসিকভাবে বেশি সতর্ক থাকেন। শিশুর খেয়াল রাখা, অসুস্থ সন্তানের দেখাশোনা করা বা পরিবারের সময়সূচি মনে রাখা—এসব চিন্তা সবসময় তাদের মাথায় ঘুরতে থাকে। এত দায়িত্বের কারণে ঘুমের মধ্যেও মস্তিষ্ক আধা-সজাগ অবস্থায় থাকে, ফলে ঘুম হালকা হয় এবং সহজেই বিঘ্নিত হয়।

সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?
ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?
অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

কীভাবে বুঝবেন আপনি গরিব?
নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।