
সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!
সিম কার্ডের এক কোণে ছোট করে কাটা অংশ থাকে। এই কাজটা কেন করা হয়, সেই প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনে জেগেছে। দেখতে এটি সাধারণ একটি নকশা মনে হলেও, মোবাইল ফোনের সঠিক কার্যকারিতায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
প্রযুক্তি সংশ্লিষ্ট তথ্যমতে, সিম কার্ডের এই কাটা কোণকে “কি” বলা হয়। এর মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারী যেন সিম কার্ডটি সঠিকভাবে ফোনে প্রবেশ করাতে পারেন। সিম কার্ড আকারে ছোট হওয়ায় ভুলভাবে বসানোর ঝুঁকি থাকে, আর এই কোণাকৃতির অংশটি সেই ভুল ঠেকাতে নির্দেশকের মতো কাজ করে। এটি ফোনের সিম স্লটের নির্দিষ্ট আকৃতির সঙ্গে মিল রেখে তৈরি, ফলে ভুলভাবে ঢোকানোর ঝুঁকি থাকেনা।
বিশ্লেষকদের মতে, এই নকশা না থাকলে ব্যবহারকারীরা সহজেই উল্টোভাবে সিম কার্ড বসাতে পারতেন, যা কার্ড বা ফোনের ভেতরের সংযোগ অংশের ক্ষতি করতে পারত। কাটা কোণ থাকার ফলে এ ঝুঁকি অনেকটাই কমে যায়।
এছাড়া, এটি সিম কার্ডের ধাতব সংযোগ অংশগুলোকে সিম ট্রের ভেতরের পিনের সঙ্গে সঠিকভাবে মিলিয়ে দেয়, ফলে ডিভাইস ও নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্বাভাবিকভাবে বজায় থাকে।
জি নিউজ বলছে, সিম কার্ডের কাটা কোণের এই নকশা কোনো একটি ব্র্যান্ড বা মডেলের মধ্যে সীমাবদ্ধ নয়। বৈশ্বিক টেলিকম মানদণ্ড অনুযায়ী এটি তৈরি করা হয়, ফলে বিশ্বের বিভিন্ন দেশের ফোনে সিম কার্ড সহজেই ব্যবহার করা যায়। স্ট্যান্ডার্ড, মাইক্রো বা ন্যানো—সব ধরনের সিম কার্ডেই এই একই কোণাকৃতির অংশ রাখা হয়।
প্রযুক্তি সংশ্লিষ্টদের মতে, এই নকশা শুধু ব্যবহারকারীর সুবিধার জন্য নয়, নির্মাতাদের জন্যও কার্যকর। নির্দিষ্ট একটি দিক নির্ধারণ করে দেওয়ায় ডিভাইস নির্মাতারা সহজে সিম স্লট ডিজাইন করতে পারেন। এতে উৎপাদন প্রক্রিয়ায় ভুল কমে এবং ডিভাইসের নির্ভরযোগ্যতা বাড়ে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ছোট একটি বিষয় মনে হলেও সিম কার্ডের এই কাটা কোণ অত্যন্ত কার্যকর একটি সমাধান। এটি ব্যবহারকারীর ভুল কমায়, ডিভাইসকে সুরক্ষিত রাখে এবং নেটওয়ার্ক সংযোগকে মসৃণ রাখে।
দিল্লিতে ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিরোধী দলের মিছিল
মধ্যপ্রাচ্যের সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: শামা ওবায়েদ
সেন্ট মার্টিন ভ্রমণের সময়সীমা ও পর্যটকের সংখ্যা পর্যালোচনা করা হবে: পরিবেশমন্ত্রী
মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা
৭ ইসলামী দলের ঐক্য কি আদৌ হবে?

সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?
ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?
অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

কীভাবে বুঝবেন আপনি গরিব?
নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।