
ঠান্ডা ভাত খেলে ওজন কমে?
ভাতসহ অন্যান্য কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার আমাদের শরীরের প্রধান শক্তির উৎস। খাবার হজমের সময় এগুলো ভেঙে সরল শর্করায় রূপ নেয়। এর প্রয়োজনের অতিরিক্ত অংশ জমা থাকে এবং পরবর্তীতে গ্লুকোজে পরিণত হয়ে শক্তি জোগায়।
হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মৃত্যুর সংখ্যা বর্তমানে ব্যাপক বাড়ছে। হৃদরোগ বলতে আমরা সাধারণত হার্ট অ্যাটাকই বুঝি। কিন্তু সাম্প্রতিককালে বেড়েছে কার্ডিয়াক অ্যারেস্টে হঠাৎ মৃত্যুর হার। এ সম্পর্কে জানা থাকলে ও সচেতনতা বাড়ালে কিছুটা হলেও বড় ক্ষতি থেকে রোগীকে রক্ষা করা সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা।
সবার আগে বুঝতে হবে হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে পার্থক্যটা কী। চলুন জেনে নিই—
কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট অ্যাটাক- দুটো আলাদা ঘটনা হলেও বিষয়টি সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। অনেকেই এই দুটো বিষয় একই ঘটনা ভাবেন এবং বিভ্রান্ত হয়ে পড়েন। দুটো ঘটনাই হার্টের সমস্যার সঙ্গে যুক্ত এবং দুটোরই পরিণতি মৃত্যু হতে পারে।
সারা শরীরে রক্ত সরবরাহের কাজটি করে থাকে আমাদের হার্ট। এই হার্টের মধ্যে অজস্র টিস্যু রয়েছে, যাদের নিয়মিত অক্সিজেন সরবরাহ প্রয়োজন। এই অক্সিজেন সরবরাহে বাধা এলেই শুরু হয় যত বিপত্তি।
হার্ট বা হৃদযন্ত্রে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত বা বন্ধ হয়ে গেলে এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বা এর টিস্যুগুলো মরে যেতে থাকে। একে হার্ট অ্যাটাক বলে। এক কথায় হৃৎপিণ্ডের কোষ রক্ত সরবরাহের অভাবে ধ্বংস হয়ে গেলে তাকে হার্ট অ্যাটাক বলা যায়।
অন্যদিকে কার্ডিয়াক অ্যারেস্টের সময় হৃদযন্ত্রে বৈদ্যুতিক অসঙ্গতি দেখা দেয়। ফলে হৃদপিণ্ড রক্ত পাম্প করা বন্ধ করে দেয় এবং স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া ব্যাহত হয়। এতে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছাতে পারে না, রোগী প্রথমে অজ্ঞান হয়ে যায় এবং মুহূর্তেই শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়।
অর্থাৎ হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হলে অনেক সময়ই চিকিৎসা করার সময় পাওয়া যায় না। তবে হার্ট অ্যাটাক হলে চিকিৎসার মাধ্যমে ধমনিতে ব্লকেজ সরিয়ে দিলে রোগী অনেকদিন সুস্থ হয়ে বাঁচতে পারে।
তথ্যসূত্র: নিউজ১৮

ঠান্ডা ভাত খেলে ওজন কমে?
ভাতসহ অন্যান্য কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার আমাদের শরীরের প্রধান শক্তির উৎস। খাবার হজমের সময় এগুলো ভেঙে সরল শর্করায় রূপ নেয়। এর প্রয়োজনের অতিরিক্ত অংশ জমা থাকে এবং পরবর্তীতে গ্লুকোজে পরিণত হয়ে শক্তি জোগায়।

এআইয়ের যুগে সন্তানদের ফেরাতে হবে চিরচেনা মূলেই
এআই ভবিষ্যতের কর্মজগৎকে বদলে দেবে—এ বিষয়ে সন্দেহ কমই আছে। কিন্তু সেই পরিবর্তনের ভয়ে আতঙ্কিত না হয়ে বরং সন্তানদের শক্ত ভিত্তি, প্রশ্ন করার সাহস এবং অনিশ্চিত ভবিষ্যতের সাথে মানিয়ে নেওয়ার মানসিকতা গড়ে তোলাই আজকের সবচেয়ে বড় বিনিয়োগ।

দীর্ঘায়ু বর নাকি বার্ধক্যের অভিশাপ
উন্নয়নশীল ও অনুন্নত দেশের নিম্নবিত্ত মানুষ: উন্নত দেশের নাগরিকরা উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যসেবার সুযোগ পেলেও দক্ষিণ এশিয়া বা আফ্রিকার উন্নয়নশীল দেশগুলোর গরিব মানুষরা চিকিৎসা ব্যবস্থার ব্যয়ভার বহন করতে না পেরে চরম অনিশ্চয়তার মুখে পড়বে।

ক্যানসার জয় আর দূরের স্বপ্ন নয়
ক্যানসার কি পুরোপুরি নির্মূল হয়েছে? উত্তর হলো, এখনো হয়নি। কিন্তু ক্যানসার মানেই যে নিশ্চিত মৃত্যু, সেই পুরনো আতঙ্ক আজ আর ধ্রুব সত্য নয়। বিজ্ঞানের হাত ধরে আজ ক্যানসার কোনো কোনো ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদী ‘নিয়ন্ত্রণযোগ্য ক্রনিক রোগ’-এ পরিণত হচ্ছে।