Advertisement

ভারতের ৩ ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ভারতের ৩ ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের চারটি প্রতিষ্ঠান ও তিন ভারতীয় নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের নতুন চালু করা ‘অপারেশন ইকোনমিক আউটকাস্টের’ আওতায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

Advertisement

এই অভিযানের লক্ষ্য ইসলামি শাসনব্যবস্থাকে অর্থায়ন করা রাজস্বের উৎসগুলো বন্ধ করা।

Advertisement

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ নিষেধাজ্ঞার তালিকায় থাকা ভারতভিত্তিক চারটি প্রতিষ্ঠান হলো- পোরটিজ পার্টনার্স এলএলপি, সদাশিব ওভারসিজ লিমিটেড, পিপি সফটটেক প্রাইভেট লিমিটেড এবং প্রকৃতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা তিন ভারতীয় নাগরিক হলেন পোরটিজ পার্টনার্সের দুই মনোনীত অংশীদার হরিশ রামচন্দ্র রাঙ্গি ও ইন্দ্রিসমিয়া আশরাফমিয়া শেখ এবং পিপি সফটটেকের প্রশান্ত গার্গ।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, কারণ তারা জেনেশুনে ‘ইরান থেকে পেট্রোকেমিক্যাল পণ্য কেনা, অধিগ্রহণ, বিক্রি, পরিবহন বা বিপণনের ক্ষেত্রে উল্লেখযোগ্য লেনদেনে’ জড়িত ছিল।

গত সোমবার মার্কিন অর্থ দপ্তর একই সময়ে মোট ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞার আওতায়ও সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ছিল।