Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আগেও দুর্ঘটনার কবলে পড়েছিল অজিত পাওয়ারকে নিয়ে বিধ্বস্ত উড়োজাহাজটি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১৩: ২৩
আগেও দুর্ঘটনার কবলে পড়েছিল অজিত পাওয়ারকে নিয়ে বিধ্বস্ত উড়োজাহাজটি

ভারতের মহারাষ্ট্রের পুনে জেলায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে রাজ্যটির উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন। এই উড়োজাহাজটি এর আগেও দুর্ঘটনার শিকার হয়েছিল।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ভারী বৃষ্টিতে মুম্বাই বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ে থেকে পিছলে গিয়ে দুর্ঘটনা হয়েছিল।

অজিত পাওয়ারকে বহনকারী চার্টাড উড়োজাহাজটি আজ বুধবার সকালে মুম্বাই থেকে মহারাষ্ট্রের উদ্দেশে রওনা দেয়। স্থানীয় সময় সকালে পৌনে ৯টার দিকে উড়োজাহাজটি মহারাষ্ট্রের বারামতিতে বিধ্বস্ত হয়।

প্রাথমিক তথ্যের বরাত দিয়ে এএনআই বলেছে, মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অজিত পাওয়ার বারামাটিতে জেলা পরিষদ নির্বাচনের জনসভায় অংশগ্রহণের জন্য যাচ্ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement
উড়োজাহাজ বিধ্বস্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ নিহত ৫ajit pawar

যে বিমানটি তাদের বহন করছিল, সেটি ছিল একটি লিয়ারজেট ৪৫। উড়োজাহাজটি পরিচালনা করে নয়াদিল্লি ভিত্তিক সংস্থা ভিএসআর ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড। ১৯৯০-এর দশকে ‘সুপার-লাইট’ বিজনেস ক্যাটাগরিতে সেসনা সাইটেশন এক্সেলের প্রতিদ্বন্দ্বী হিসেবে এই লিয়ারজেট ৪৫ তৈরি করা হয়।। লিয়ারজেট ৪৫ উড়োজাহাজটি মুম্বাই থেকে চার্টার করা হয়েছিল।

দেশটির বিমান চলাচল মন্ত্রণালয়ের তদন্তের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এই লিয়ারজেট ৪৫ এক্সআর উড়োজাহাজটি এর আগে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর মুম্বাই বিমানবন্দরে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়েছিল। সে সময় বিশাখাপত্তম থেকে মুম্বাই আসার পথে ভারী বৃষ্টির মধ্যে অবতরণ করতে গিয়ে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

সে সময় পাইলটসহ ৮ জন যাত্রী প্রাণে বেঁচে গেলেও কো-পাইলট গুরুতর আহত হয়েছিলেন। এছাড়া ২০২১ সালেও মেক্সিকোতে একই মডেলের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় বিমানে থাকা ছয়জনই নিহত হন।

বিষয়: বাংলাদেশউড়োজাহাজনিহতভারতে উড়োজাহাজ বিধ্বস্তদুর্ঘটনাভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।