Advertisement

উড়োজাহাজ বিধ্বস্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ নিহত ৫

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

উড়োজাহাজ বিধ্বস্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ নিহত ৫

ভারতের মহারাষ্ট্রের পুনে জেলায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে রাজ্যটির উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

চার্টাড উড়োজাহাজটি আজ বুধবার সকালে মুম্বাই থেকে মহারাষ্ট্রের উদ্দেশে রওনা দেয়। স্থানীয় সময় সকালে পৌনে ৯টার দিকে উড়োজাহাজটি মহারাষ্ট্রের বারামতিতে বিধ্বস্ত হয়।

প্রাথমিক তথ্যের বরাত দিয়ে এএনআই বলেছে, মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অজিত পাওয়ার বারামাটিতে জেলা পরিষদ নির্বাচনের জনসভায় অংশগ্রহণের জন্য যাচ্ছিলেন।

Advertisement