Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মেসির প্রসঙ্গ টেনে ফিফার কাছে ব্রাজিলের অভিযোগ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১৯: ০০
মেসির প্রসঙ্গ টেনে ফিফার কাছে ব্রাজিলের অভিযোগ

স্কটল্যান্ডকে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করলেও ম্যাচে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট নয় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের বাতিল হওয়া একটি গোলের সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। আর সেখানেই তুলে ধরা হয়েছে অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির একটি গোলের কথাও।

Advertisement

৩-০ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে ভিনিসিয়ুসের একটি গোল বাতিল হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ব্রাজিল। স্কটল্যান্ডের জ্যাক হেন্ড্রির কাছ থেকে বল কেড়ে নিয়ে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদ তারকা। তবে ভিএআরের সহায়তায় রেফারি গোল বাতিল করেন। ভিনিসিয়ুসের বিপক্ষে বলের দখল নেওয়ার আগে ফাউল দেন রেফারি।

ব্রাজিলের সংবাদমাধ্যম এস্তাদাও-এর দাবি, এই ঘটনাটি নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দিয়েছে সিবিএফ। আর সেখানেই উঠে আসে অস্ট্রিয়ার বিপক্ষে মেসির গোলের উদাহারণ। উল্লেখ্য, আর্জেন্টিনা অধিনায়ক বল জালে জড়ানোর আগে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ফাউল করে ফেলে দেন প্রতিপক্ষের জাভার শ্লেগারকে।

সিবিএফ মনে করে, ম্যাক অ্যালিস্টারের সেই চ্যালেঞ্জ এবং ভিনিসিয়ুসের ফাউলের ঘটনায় যথেষ্ট মিল থাকলেও দুই ক্ষেত্রে সিদ্ধান্ত এক হয়নি। তাদের দাবি, মেসির গোল বৈধ হলে ভিনিসিয়ুসের গোলও বৈধ হওয়া উচিত ছিল। বিশ্বকাপে ভিএআরের ব্যবহার নিয়েও অসন্তুষ্টির কথা জানিয়েছে তারা।

Advertisement
Advertisement
Advertisement

আলোচিত সেই সিদ্ধান্ত দেওয়া রেফারি সেজার আর্তুরো রামোসের সঙ্গে ব্রাজিলের অতীত অভিজ্ঞতা সুখকর নয়। এর আগে ২০১৮ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ ড্রয়ের ম্যাচেও তার রেফারিং নিয়ে ফিফার কাছে অভিযোগ দিয়েছিল ব্রাজিল। সেই একই রেফারিকে আবারও ব্রাজিলের ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত হয়নি বলে মনে করছে সিবিএফ।

শেষ ৩২ রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান।

বিষয়: ব্রাজিলফিফা বিশ্বকাপ ২০২৬আর্জেন্টিনাফিফাভিনিসিয়ুস জুনিয়রলিওনেল মেসি
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী