
৩-০ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে ভিনিসিয়ুসের একটি গোল বাতিল হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ব্রাজিল। স্কটল্যান্ডের জ্যাক হেন্ড্রির কাছ থেকে বল কেড়ে নিয়ে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদ তারকা। তবে ভিএআরের সহায়তায় রেফারি গোল বাতিল করেন। ভিনিসিয়ুসের বিপক্ষে বলের দখল নেওয়ার আগে ফাউল দেন রেফারি।

ভিনিসিয়ুস জুনিয়র আজ একটি রেকর্ড গড়েছেন। গ্রুপ পর্বের সব ম্যাচে গোল। ১৯৭০, ১৯৯৪ আর ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সময়ও একই রেকর্ড গড়েছিলেন জারজিনিও, রোমারিও, রোনালদো আর রিভালদো। তবে কি এই বিশ্বকাপ ব্রাজিলের? ইতিহাস তো তাই বলে!

সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জেতা ব্রাজিল এবার টুর্নামেন্ট শুরু করে মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে। এরপর টানা দুই ম্যাচ জিতে শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তির দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। দারুণ ছন্দে থাকা ব্রাজিল দলে নেইমারের উপস্থিতি যোগ করেছে বিশেষ মাত্রা।

নেইমার নেমেছেন অবশেষে, এতটুকুতেই ব্রাজিল সমর্থকদের সন্তুষ্ট হওয়ার কথা। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়ে আজ তৃপ্তি যদি কিছু ব্রাজিল সমর্থকদের থেকে থাকে, সেটা তাদের নাম্বার সেভেনকে নিয়ে। ভিনিসিয়ুস জুনিয়র।

বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে ১৭১ মিনিট খেলে ভিনিসিয়ুস ২টি গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন। গোলের লক্ষ্যে চারটি শট নিয়ে লক্ষ্যভেদ করেছেন দুটিতেই।

মাতেউস কুনিয়ার জোড়া গোল আর দারুণ খেলা ভিনিসিয়ুসের এক গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। এই জয়ে বড় সুবিধাটা হলো, গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে ব্রাজিল।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ভোগানো হাইতিকে আজ প্রথমার্ধে আর খুঁজে পাওয়া গেল না। উল্টোদিকে প্রথম গোলের আগে কিছুটা অগোছালো মনে হওয়া ব্রাজিলকে বিরতিতে যেতে যেতে ‘ব্রাজিল’ মনে হতে লাগল।

কাতার বিশ্বকাপের চমক মরক্কোর বিপক্ষে কঠিন ম্যাচ দিয়ে বাংলাদেশ সময় রাত ৪টায় যখন ব্রাজিলের এবারের বিশ্বকাপ মিশন শুরু হতে যাচ্ছে, তার আগে প্রশ্নটা এই - ব্রাজিল কি নিজ ঐতিহ্য আর আধুনিক ফুটবলের বাস্তবতার মধ্যে ভারসাম্য খুঁজে নিতে পারবে?