Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘তারকা’ ভিনিসিয়ুসকে নিয়ে ‘হেক্সা’ জিততে চান নেইমার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৫: ০৯
‘তারকা’ ভিনিসিয়ুসকে নিয়ে ‘হেক্সা’ জিততে চান নেইমার

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের বড় জয়ে জোড়া গোলে অবদান রেখে আরও একবার আলো কেড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। একই ম্যাচে প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে ফিরেছেন নেইমার। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের পারফরম্যান্সে বড় স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান তারকা।

Advertisement

নেইমারের প্রত্যাবর্তনের দিনে ব্রাজিলের জয়ের নায়ক ভিনিসিয়ুসই। ৩-০ গোলে বড় অবদান রেখে দুই গোল করে দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন। ব্রাজিলের ইতিহাসের মাত্র পঞ্চম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোলের কীর্তি গড়েছেন তিনি।

ম্যাচ শেষে মিক্সড জোনে ভিনিসিয়ুসকে নিয়ে নেইমারের তাই বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করেছেন, “ভিনি আমাদের দলের তারকা খেলোয়াড়। সে অবিশ্বাস্য ফর্মে আছে, পার্থক্য গড়ে দিচ্ছে। আমার বিশ্বাস বিশ্বকাপ যত এগিয়ে যাবে, ভিনি তত ভালো করবে।”

সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জেতা ব্রাজিল এবার টুর্নামেন্ট শুরু করে মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে। এরপর টানা দুই ম্যাচ জিতে শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তির দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। দারুণ ছন্দে থাকা ব্রাজিল দলে নেইমারের উপস্থিতি যোগ করেছে বিশেষ মাত্রা।

Advertisement
Advertisement
Advertisement

নেইমারের চোখ তাই এখন শিরোপার দিকে, “আমি এটা (হেক্সা) জিততে চাই। শুধু আমিই না, পুরো দলই বিশ্বকাপ জিততে চায়। স্কোয়াডের সবার লক্ষ্য একটাই। আমরা যদি একতাবদ্ধ থাকি, তাহলে আমাদের লক্ষ্য অর্জনের ভালো একটা সুযোগ থাকবে।”

৭৬ মিনিটে বদলি হিসেবে নেইমার নামার আগেই ব্রাজিল এগিয়ে যায় ৩-০ গোলে। তিনি খুব বিশেষ কিছু না করতে পারলেও কোচ ও অন্য খেলোয়াড়দের কাছে নেইমারকে দলে পাওয়াটাই গুরুত্বপূর্ণ।

ভিনিসিয়ুস যেমন বলেছেন, “নেইমারের ফিরে আসা আমাদের সবার জন্য বিশাল ব্যাপার। কারণ সে আমাদের সবার আইডল।”

নেইমার বন্দনা ছিল ব্রুনো গিমিরেসের কণ্ঠেও, “নেইমার একজন তারকা, আমাদের সবার জন্য রোল মডেল। আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তিনি মাঠে নামলে সাহায্য করার জন্য। তিনি একজন বিশেষ ব্যক্তিত্ব। শুধু অসাধারণ খেলোয়াড়ই নন, তিনি অসাধারণ একজন মানুষও।”

বিষয়: ২০২৬ বিশ্বকাপব্রাজিল ফুটবলব্রাজিলফিফা বিশ্বকাপ ২০২৬নেইমারফিফাভিনিসিয়ুস জুনিয়র
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী