Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
ব্রাজিল ৩ : ০ স্কটল্যান্ড

নেইমারের ফেরার ‘মিষ্টি’তে ব্রাজিলের বাড়তি ‘চিনি’ ভিনি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৬: ১৮
নেইমারের ফেরার ‘মিষ্টি’তে ব্রাজিলের বাড়তি ‘চিনি’ ভিনি

মায়ামি স্টেডিয়ামের হলুদ গ্যালারির আওয়াজ তখন গর্জনে রূপ নিয়েছে। ঘড়িতে সময় ৭৫ মিনিট। না, ব্রাজিল গোল করেনি – স্কটল্যান্ডের জালে এর আগেই তিনবার বল জড়ানো হয়ে গেছে। কিন্তু গোলের চেয়েও বেশি উন্মাতাল গ্যালারির দেখা মিলল ৭৫তম মিনিটে, যখন মাতেউস কুনিয়ার বদলি হয়ে নামছিলেন নেইমার!

Advertisement

৯৮১ দিন পর আবার হলুদ জার্সিটাতে নেইমারকে খেলতে দেখল ব্রাজিল!

যে মিনিট পনেরো খেললেন, তাতে খুব বেশি কিছু করতে পারেননি ব্রাজিলের নাম্বার টেন। কয়েকটা কর্নার নিয়েছেন, এর বাইরে অল্প কয়েকবারই বল পায়ে পেয়েছেন। তাতে যা করেছেন, অনেকদিনের অনভ্যাস নজরে এসেছে।

কিন্তু মায়ামি স্টেডিয়ামে আজ ব্রাজিল এ নিয়ে খুব বেশি হয়তো চিন্তিত নয়। এতদিন পর মাঠে নামা নেইমারের কাছ থেকে একেবারে অবিশ্বাস্য কিছুর প্রত্যাশাও সম্ভবত খুব বেশি ব্রাজিল সমর্থকের ছিল না। নেইমার নেমেছেন অবশেষে, এতটুকুতেই তাদের সন্তুষ্ট হওয়ার কথা।

Advertisement
Advertisement
Advertisement

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়ে আজ তৃপ্তি যদি কিছু ব্রাজিল সমর্থকদের থেকে থাকে, সেটা তাদের নাম্বার সেভেনকে নিয়ে। ভিনিসিয়ুস জুনিয়র। দুই গোল করেছেন, প্রথমার্ধের মাঝামাঝিতে ভিএআরের একটু বেশি কড়াকড়িতে গোলটা বাতিল না হলে কিংবা দ্বিতীয়ার্ধের শুরুতে পাকেতার অসাধারণ থ্রু ধরে বক্সে ঢুকেও ভিনি ফিনিশিংয়ে ভজকট পাকিয়ে না ফেললে হ্যাটট্রিকটাও পেয়ে যেতেন। তা না পেলেও ব্রাজিল সমর্থকদের তৃপ্তি সম্ভবত এ জায়গায় যে, যতবার বল নিয়ে ছুটেছেন ভিনিসিয়ুস, স্কটল্যান্ড ডিফেন্স যেন ভয়ে কেঁপেছে!

স্কটল্যান্ড পুরো ম্যাচে বেশ কয়েকবার আক্রমণে উঠেছে বটে, দ্বিতীয়ার্ধে কয়েকবার আলিসনকে সেভ করতে হয়েছে, কিন্তু এর বাইরে ব্রাজিলের বক্সের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলেছে। আর ডিফেন্সে তো প্রথমার্ধের পানি পানের বিরতির আগে ভুলের মেলা বসিয়েছে। যেন ব্রাজিলকে – আরও নির্দিষ্ট করে বললে ভিনিসিয়ুসকে – গোল উপহার দেওয়ার লড়াইয়ে নেমেছেন স্কটিশ দুই সেন্টারব্যাক! তিন গোল খেয়ে এখন সেরা আট তৃতীয় দলের একটি হিসেবেও রাউন্ড অব ৩২-এ যাওয়া নিয়ে শঙ্কায় পড়ে গেছে স্কটল্যান্ড।

৯৮১ দিন পর আবার হলুদ জার্সিটাতে নেইমারকে খেলতে দেখল ব্রাজিল! ছবি: এক্স
৯৮১ দিন পর আবার হলুদ জার্সিটাতে নেইমারকে খেলতে দেখল ব্রাজিল! ছবি: এক্স

৬ মিনিটে এক সেন্টারব্যাক স্কট ম্যাককেনার কাছ থেকে বক্সে বলটা কেড়ে নিলেন রায়ান, এই ম্যাচে যিনি রাফিনিয়ার জায়গায় নেমেছেন। তাঁর পাস ধরে গোলকিপারকে কাটিয়ে গোল ভিনিসিয়ুসের।

২১ মিনিটে আরেক সেন্টারব্যাক জ্যাক হেনড্রির ভুলের পালা। বক্সের বাইরে তার কাছ থেকে বল কেড়ে নিলেন ভিনিসিয়ুস, শেষ ডিফেন্ডারই ছিলেন হেনড্রি। এরপর আর কী! বল জালে! কিন্তু ভিএআর পরে জানাল, বল কেড়ে নেওয়ার পথে ফাউল করেছেন ভিনি, গোল বাতিল। রিপ্লেতে স্লো মোশনে দেখা ছাড়া ভিনিসিয়ুসের ওই ফাউল কারও চোখে পড়ার কথা নয়।

পানি পানের বিরতির পর তা-ও কিছুটা আক্রমণে উঠেছে স্কটল্যান্ড। কিন্তু সুবিধা করতে পারেনি। উল্টোদিকে দুই উইংয়ে রায়ান আর ভিনিসিয়ুসের গতি আর ক্ষিপ্রতার সামনে বারবার ভুগেছে। শেষ পর্যন্ত বিরতির ঠিক আগে আবার ভিনিসিয়ুসই গোল করলেন। ডানদিক থেকে ব্রুনো গিমারায়াসের ক্রস স্কটল্যান্ড গোলকিপারকে পেরিয়ে গেল দূরের পোস্টে অরক্ষিত ভিনির দিকে, ভিনির হেড জালে।

বিশ্বকাপে ব্রাজিলের হয়ে তিন ম্যাচে তিন গোল হয়ে গেল কুনিয়ার। ছবি: এক্স
বিশ্বকাপে ব্রাজিলের হয়ে তিন ম্যাচে তিন গোল হয়ে গেল কুনিয়ার। ছবি: এক্স

দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঝমাঠ থেকে পাকেতার স্লাইডরুল পাস ভিনিকে গোলের সুযোগ করে দেয়, তবে ফিনিশিংটা দিতে পারেননি ভিনি।

ব্রাজিলকে অবশ্য গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। ৬০ মিনিটে টুর্নামেন্টে নিজের ও ম্যাচে ব্রাজিলের তৃতীয় গোলটা করে ফেললেন মাতেউস কুনিয়া। গোলটার কৃতিত্ব অবশ্য ব্রুনো গিমারায়েসের। স্কটল্যান্ড ডিফেন্ডার ম্যাকক্লিনকে সহজেই ঠেলে বক্সে ঢুকে যান গিমারায়েস, স্কটিশ গোলকিপার অ্যাঙ্গাস গুনও এগিয়ে যান তাকে আটকাতে। কিন্তু মাথা ঠাণ্ডা রেখে গিমারায়েস আলতো স্পর্শে বলটা বাড়িয়ে দিলেন পাশেই দৌড়ে উঠে যাওয়া কুনিয়ার দিকে। ফাঁকা পোস্টে প্রথম স্পর্শেই বল জালে জড়িয়ে দেন কুনিয়া।

বিষয়: ব্রাজিল ফুটবলফিফা বিশ্বকাপ ২০২৬স্কটল্যান্ডনেইমারভিনিসিয়ুস জুনিয়র
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী