Advertisement

ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ভেনেজুয়েলায়। ততে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

এর ঠিক ৪০ সেকেন্ড পর কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের ফলে রাজধানী কারাকাসে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

এখনো কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সামনে আসছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।