চরচা প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ মুন্না (৫০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। তিনি মোহাম্মদপুর কৃষি মার্কেটের নিরাপত্তাকর্মী ছিলেন।
বুধবার দিবাগত রাত ১টার দিকে তাজমহল রোডে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্না মোহাম্মদপুর কৃষি মার্কেট সংলগ্ন বিহারী ক্যাম্পের ২ নম্বর এলাকার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মো. মইনুদ্দিন। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা।
মুন্নার মেয়ের জামাই মো. ইমরান জানান, রাতে দায়িত্বপালনের সময় কৃষি মার্কেটের পাশের এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা তাকে দ্রুত ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।