Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ব্রাজিল দেখাল, তারা আর্জেন্টিনার চেয়ে কম না

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৮: ৩৫
ব্রাজিল দেখাল, তারা আর্জেন্টিনার চেয়ে কম না

প্রথম ম্যাচটাতে তারা মরক্কোর সঙ্গে ড্র করেছে। অন্যদিকে গায়ে জ্বালা বাড়িয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার জয়। লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারানো আর্জেন্টিনার উদ্‌যাপন দেখে গোল করার জন্য বুঝি হাত নিশপিশ করছিল ব্রাজিলের!

Advertisement

অফসাইডে দুটি গোল বাতিল না হলে আর ফিনিশিং আরেকটু ভালো হলে ব্রাজিলের গোলসংখ্যা আজ আধডজন হতো। তা না হোক, ফিলাডেলফিয়ায় বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ব্রাজিল দেখাল, অন্তত গোল করার দিক থেকে আর্জেন্টিনার চেয়ে তারা কম না!

মাতেউস কুনিয়ার জোড়া গোল আর দারুণ খেলা ভিনিসিয়ুসের এক গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। এই জয়ে বড় সুবিধাটা হলো, গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে ব্রাজিল।

Advertisement
Advertisement
Advertisement

যা গোল প্রথমার্ধেই করেছে ব্রাজিল। ২৩ মিনিটে মাতেউস কুনিয়াকে দিয়ে শুরু, ৩৬ মিনিটে দ্বিতীয় গোলটিও কুনিয়ার। বিরতির আগে যোগ করা সময়ে ভিনিসিয়ুস করেছেন তৃতীয় গোল।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ভোগানো হাইতিকে আজ আর খুঁজে পাওয়া গেল না। ম্যাচের প্রথম মিনিট দশেকই যা কিছুটা গুছিয়ে খেলেছে হাইতি। উল্টোদিকে ব্রাজিল গোল পাওয়ার আগ পর্যন্তই যা নড়বড়ে ছিল। গোলের পর যত সময় গড়িয়েছে, ব্রাজিলের নিয়ন্ত্রণ তত বেড়েছে।

১২ মিনিটে রাফিনিয়ার একটা গোল বাতিল হলো অফসাইডে। ২২ মিনিটে গোলকিপারকে একা পেয়েও অবিশ্বাস্য মিস রাফিনিয়ার, চিপ করলেও বল জালে জড়াতে পারেননি। তখনো ব্রাজিলকে ঠিক দাপুটে মনে হয়নি।

২৩ মিনিটে প্রথম গোল পেয়ে যায় ব্রাজিল। গোলটি অবশ্য কুনিয়া করেছেন কি না, তা নিয়ে প্রথমে সংশয় ছিল। বাঁ দিক দিয়ে ঢুকে ভিনিসিয়ুস শট নিলেও সেটা ঠেকিয়ে দেন হাইতি গোলকিপার জনি প্লাসিদে। ফিরতি বলে পা ছোঁয়াতে ঝাঁপিয়ে পড়েন কুনিয়া আর হাইতির এক ডিফেন্ডার। বল ঠিক কার পায়ে লেগে জালে ঢুকেছে, তা নিয়ে সংশয় ছিল। পরে ভিডিওতে দেখে নিশ্চিত হওয়া গেল, কুনিয়ার পায়েই লেগেছে।

১৩ মিনিট পর কুনিয়া ও ব্রাজিলের দ্বিতীয় গোলটিতে অবশ্য কোনো সংশয়ের অবকাশই নেই। ভিনিসিয়ুসের থ্রু ধরে বাঁ পায়ের জোরাল শটে বল জালে পাঠালেন কুনিয়া। মনে হলো, ব্রাজিল নড়েচড়ে বসেছে।

এর মধ্যেই অবশ্য একটা ধাক্কা খেয়েছে ব্রাজিল। পায়ের মাংসপেশিতে চোট নিয়ে ৪০ মিনিটে মাঠ ছেড়ে যান রাফিনিয়া, তার জায়গায় নামানো হয় বোর্নমাউথের ১৯ বছর বয়সী উইঙ্গার রায়ানকে। তবে বদলিটা সতর্কতাবশত বলেই মনে হয়েছে, ব্রাজিলের ছন্দেও তা আর বাধা হতে পারেনি।

ব্রাজিলের প্রথম দুই গোল করেছেন কুনিয়া (মাঝে)। ছবি: এক্স
ব্রাজিলের প্রথম দুই গোল করেছেন কুনিয়া (মাঝে)। ছবি: এক্স

বিরতির আগে ছয় মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে প্রথমার্ধের সবচেয়ে দারুণ গোলটা করেছে ব্রাজিল। মিডফিল্ড থেকে পাকেতার বাতাসে ভাসানো দারুণ থ্রু পাস গেল, অনেকটা ওপরে উঠে যাওয়া হাইতি রক্ষণের রেখাকে ভেদ করে যাওয়া থ্রু-টা ভিনিসিয়ুসের জন্য ফাঁকা জায়গায় দৌড়ানোর সুযোগ করে দিল। ভিনির আর কী লাগে!

দৌড়ে উঠে বক্সে ঢুকে গেলেন বল নিয়ে। এরপরের দৃশ্যটা আপনি রিয়াল মাদ্রিদে দেখে দেখে অভ্যস্ত। এগিয়ে আসা গোলকিপারের পায়ের ফাঁক গলে বল জালে জড়িয়ে দিলেন ভিনিসিয়ুস।

দ্বিতীয়ার্ধে এনদ্রিককে নামিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সে মুহূর্তটাতেই সম্ভবত ফিলাডেলফিয়ার স্টেডিয়াম দ্বিতীয়ার্ধে সবচেয়ে বেশি জোর আওয়াজ তুলল। এর বাইরে বলার মতো মুহূর্ত কমই এসেছে। ব্রাজিলকে দ্বিতীয়ার্ধে দেখে মনে হয়েছে, প্রথমার্ধে যা করার করে ফেলায় বিরতির পর তারা শক্তি সঞ্চয়ে মনোযোগ দিয়েছে।

বিষয়: ব্রাজিল ফুটবলফিফা বিশ্বকাপ ২০২৬হাইতিভিনিসিয়ুস জুনিয়রআর্জেন্টিনা ফুটবল
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী