Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

পল্লবীতে শিশুর মাথা বিচ্ছিন্ন করে হত্যা, প্রতিবেশী সোহেল গ্রেপ্তার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ২২: ১৮
পল্লবীতে শিশুর মাথা বিচ্ছিন্ন করে হত্যা, প্রতিবেশী সোহেল গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী শিশু লামিসাকে ধর্ষণের পর মাথা বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত প্রতিবেশী সোহেল রানাকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করেছে, প্রথমে শিশুটিকে বাসার ভেতরে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করে। পরে তাকে কমন টয়লেটে নেওয়া হয়। এ সময় শিশুটিকে খোঁজাখুঁজি শুরু হলে ঘটনাটি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থেকে হত্যার ঘটনা ঘটে।

মোস্তাক সরকার আরও বলেন, “আমাদের কাছে মনে হয়েছে, মূল অপরাধটি আড়াল করতেই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সময় পেলে হয়তো মরদেহ গুমেরও চেষ্টা করা হতো।”

এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে পল্লবীর ১১ নম্বর সেকশনের একটি বাসার ফ্ল্যাট থেকে শিশুটির মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে শিশুটির মাথা পাওয়া না গেলেও পরে ওই বাসার একটি বালতির ভেতর থেকে মাথাটি উদ্ধার করে পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিবেশী সোহেল সুযোগ বুঝে শিশুটিকে নিজের ফ্ল্যাটে নিয়ে হত্যা করে।

হাসান বাসির আরও বলেন, অভিযুক্তের স্ত্রীকে হেফাজতে নেওয়া হলেও পুরো হত্যাকাণ্ড তার সামনে ঘটেনি। তবে ঘটনার কিছু অংশ সম্পর্কে তিনি অবগত থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

এ ঘটনায় লামিসার বাবা আব্দুল হান্নন মোল্লা বাদী হয়ে সোহেল ও তার স্ত্রীকে আসামি করে মামলা দায়ের করেছেন।

বিষয়: রাজধানীওসিকমিশনারপুলিশডিএমপিগ্রেপ্তারধর্ষণনারায়ণগঞ্জপল্লবীশিশু
Advertisement
সর্বশেষ
  • ১

    পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি

  • ২

    ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভের প্রস্তুতি দিল্লিতে

  • ৩

    ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

  • ৪

    ‘অভিযানের নামে কর্মকর্তারা ভাইরাল হতে চায়’

  • ৫

    একসঙ্গে এগিয়ে যাচ্ছে এলপিপি ও বাংলাদেশ

সম্পর্কিত
  • পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি

    পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি

    পাকিস্তানের রাওয়ালপিন্ডি বিভাগের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় রাওয়ালপিন্ডি ও মুরিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

  • ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভের প্রস্তুতি দিল্লিতে

    ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভের প্রস্তুতি দিল্লিতে

    সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তাদের চলমান বিক্ষোভকে ‘সিজন ২’ বলে অভিহিত করেছে। সংগঠনটি জানিয়েছে, ভারতের নির্বাচনী ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থামাবে না।

  • সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলার বাংলাদেশের নিন্দা

    সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলার বাংলাদেশের নিন্দা

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নিন্দা জানানো হয়েছে।

  • অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

    অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

    দিল্লিতে চলমান আন্দোলন থেকে আটক ইউটিউবার ধ্রুব রাঠির পর এবার মুক্তি পেলেন সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।