চরচা প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল চলতি মাসের ১৬ এপ্রিল চীন সফরে যাচ্ছে।
দলীয় সূত্র জানায়, সফরকে সামনে রেখে ইতোমধ্যে প্রতিনিধি দলের সদস্যদের তালিকা বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কাছে পাঠানো হয়েছে।
প্রতিনিধি দলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (জনপ্রশাসন মন্ত্রণালয়) মো. ইসমাইল জাবিহুল্লাহ, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন ও বেবী নাজনীন।
এ ছাড়া যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন-নবী খান সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল এবং মো. মুস্তাফিজুর রহমান বাবুল প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত রয়েছেন।
তালিকায় আরও আছেন সাবেক এমপি রাশেদা বেগম হীরা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, সাঈদ আল নোমান, মাগুরা জেলা বিএনপির সদস্যসচিব মো. মনোয়ার হোসেন, মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর আহ্বায়ক সানজিদা তুলি, যুবদলের সাবেক যুগ্ম মহাসচিব কামাল আনোয়ার আহমেদ, মন্ত্রীর এপিএস মো. ইউনুস আলী এবং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।
এর আগে গত বছরের ২৪ ফেব্রুয়ারি চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে মঈন খান-এর নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করে। একই বছরের ২১ জুনও চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল দেশটি সফর করে, সেবারও নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় নেতারা মনে করছেন, ধারাবাহিক এই সফর দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ জোরদারে ভূমিকা রাখবে।

বাংলাদেশ ও ভারত বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছে। ভারতের নতুন রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্য নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব প