
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ১৫১৯
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাজধানীর দক্ষিণ মানিকদী এলাকায় জমি কেনাবেচা নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন নারী রয়েছেন। গতকাল শনিবার ইসিবি চত্বরের কাছে নিউ গিনি প্রপার্টিজের কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা ইউএনবির।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আকতার হোসেনের বরাত দিয়ে ইউএনবি জানায়, গ্রেপ্তার ১৪ জনের মধ্যে ১০ জন পুরুষ ও চারজন নারী। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে ক্যান্টনমেন্ট থানার আওতাধীন নিউ গিনি প্রপার্টিজের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ওই কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। একপর্যায়ে সেখানে সংঘর্ষ শুরু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১৪ জনকে গ্রেপ্তার করে।
সংঘর্ষে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন গুরুতর আহত হন। তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা।
স্থানীয়দের দাবি, জমি কেনাবেচা নিয়ে আর্থিক বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত হয়। আর পুলিশ বলছে, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ১৫১৯
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার: গ্রেপ্তার তিন আসামির ৫ দিনের রিমান্ড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং ওজন ৭ কেজি ৫০০ গ্রাম।

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি লেপন
খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালো রং মেখে বিকৃত করেছে দুর্বৃত্তরা। ১৬ দিনের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বারের মতো এ ঘটনা ঘটল।

গ্রেপ্তার শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি
সমাবেশ থেকে গ্রেপ্তার শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি, তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাধারণ শ্রমিকসহ সব শ্রমিক নেতার বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়।