Advertisement

জাতীয় স্টেডিয়ামের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

জাতীয় স্টেডিয়ামের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর পল্টনে জাতীয় স্টেডিয়ামের ৩ নম্বর গেটের উত্তর পাশের ফুটপাত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

Advertisement

আজ রোববার দুপুর পৌনে ২টার দিকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আল আমিন বলেন, আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও ওই যুবকের নাম-পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং এখনও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

এসআই আল আমিন আরও জানান, মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।