Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

‘সেবা না দিলে বিল দেব না’, তাসনিম জারার ইশতেহার প্রকাশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৭: ৫৭
‘সেবা না দিলে বিল দেব না’, তাসনিম জারার ইশতেহার প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা) আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার আনুষ্ঠানিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামা এই চিকিৎসক তার ইশতেহারে নাগরিক অধিকার নিশ্চিতকরণে ‘সেবা না দিলে বিল নেই’ নীতিসহ একগুচ্ছ সাহসী প্রতিশ্রুতি তুলে ধরেছেন।

Advertisement

শনিবার বিকেলে নিজের নির্বাচনী এলাকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষিত এই ইশতেহারে তিনি ঢাকা-৯ এলাকাকে ‘অবহেলা ও বিমাতাসুলভ আচরণের’ শিকার বলে উল্লেখ করেন।

ইশতেহারে ডা. তাসনিম জারা ভোটারদের উদ্দেশে বলেন, “আমি পেশাদার রাজনীতিবিদ নই, আমি আপনাদের ঘরের মেয়ে। জুলাই গণঅভ্যুত্থানের পর স্বচ্ছ রাজনীতির যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে আমি ঢাকা-৯ এর ভাগ্য বদলাতে চাই। এবার একজন ডাক্তারকে সুযোগ দিন, যে জানে রোগ কোথায় আর ওষুধ কোনটা।”

পছন্দের ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারাTasnim.jpg

ইশতেহারের মূল বিষয়সমূহ:

Advertisement
Advertisement
Advertisement

১. ‘সেবা না দিলে বিল নেই’ ডা. জারা বলেন, “গ্যাস না থাকলেও মাসের শেষে ঠিকই বিল দিতে হয়, যা একধরনের প্রতারণা।” তিনি সংসদে এমন আইন করার প্রস্তাব দেবেন যেখানে সেবা না পেলে বিল মওকুফের বিধান থাকবে। এছাড়া সিন্ডিকেট ভেঙে ভর্তুকি মূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহ এবং রাস্তা কাটাকাটির ক্ষেত্রে কঠোর ‘ডেডলাইন’ ও জরিমানার ব্যবস্থা করার অঙ্গীকার করেন তিনি।

২. প্রতিটি পাড়ায় ‘মিনি-হাসপাতাল’ একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন তিনি। মুগদা হাসপাতালের ওপর চাপ কমাতে এবং সেবার মান বাড়াতে তিনি প্রতিটি ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিককে আধুনিক ‘মিনি-হাসপাতাল’-এ রূপান্তরের পরিকল্পনা করেছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল মৌসুমি তৎপরতা নয়, বরং ‘স্থায়ী মশা নিধন স্কোয়াড’ গঠনের কথা বলেছেন তিনি।

৩. নিরাপত্তা ও মাদক নির্মূল এলাকার মাদক সিন্ডিকেট হঠাতে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুল-কলেজ ও অন্ধকার অলিগলিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা ও ল্যাম্পপোস্ট বসিয়ে ‘নিরাপদ করিডোর’ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ডা. জারা।

৪. শিক্ষা ও স্মার্ট প্রজন্ম শিক্ষাখাতে আমূল পরিবর্তনের অঙ্গীকার করে তিনি বলেন, “স্কুল ভর্তিতে এমপির কোনো কোটা বা সুপারিশ থাকবে না।” তিনি স্কুলগুলোতে আধুনিক সায়েন্স ল্যাব, কোডিং ক্লাব এবং মানসিক স্বাস্থ্য বিকাশে লাইব্রেরি স্থাপনের ওপর জোর দেন।

৫. তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য ফান্ড তরুণ উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ‘স্টার্ট-আপ ঢাকা-৯’ ফান্ড এবং কর্মজীবী মায়েদের জন্য প্রতিটি ওয়ার্ডে সরকারি ভর্তুকি দিয়ে ‘কমিউনিটি ডে-কেয়ার সেন্টার’ চালু করার পরিকল্পনা রয়েছে তার ইশতেহারে।

৬. জবাবদিহিতা ও ডিজিটাল ড্যাশবোর্ড নির্বাচিত হলে এলাকার প্রাণকেন্দ্রে স্থায়ী অফিস এবং জনগণের অভিযোগ ট্র্যাকিং করার জন্য একটি ‘ডিজিটাল ওপেন ড্যাশবোর্ড’ চালুর ঘোষণা দেন তিনি, যাতে নাগরিকরা তাদের সমস্যার সমাধান পরিস্থিতি সরাসরি দেখতে পান।

বিষয়: ইশতেহারসোশ্যাল মিডিয়ানির্বাচনঢাকাসামাজিক যোগাযোগমাধ্যমত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।