Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

পছন্দের ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৩: ০৭
পছন্দের ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক এই নেত্রী ঢাকা-৯ আসনে লড়বেন।

Advertisement

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেতে আবেদন করার কথা আগেই জানিয়েছিলেন তাসনিম জারা। তার আবেদনের ভিত্তিতে তাকে ফুটবল প্রতীক দেওয়া হলো।

আজ বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন। তার হাতে প্রতীক বরাদ্দের পত্র তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার এবং ঢাকা সিটির ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বুধবার সকাল থেকে দেশের প্রতিটি নির্বাচনি এলাকায় রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিচ্ছেন। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা শুরু করতে পারবেন আনুষ্ঠানিক প্রচার।

Advertisement
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল ৯টা থেকে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। তবে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী জানিয়েছেন, তার অধীনে থাকা আসনগুলোতে সকাল ১০টার পর থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।

নির্বাচন হয়েছে দুই মাস, বসার জায়গা নেই নির্বাচিতদের!cucsu-4

দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ম

দলীয় প্রার্থীর ক্ষেত্রে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য দলের সংরক্ষিত প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে তাদের জন্য নির্ধারিত ৫৬টি প্রতীক থেকে তাদের পছন্দ অনুযায়ী প্রতীক দেওয়া হচ্ছে।

তবে যদি একই প্রতীক একাধিক স্বতন্ত্র প্রার্থী দাবি করেন এবং কোনো সমঝোতায় পৌঁছানো না যায়, সেক্ষেত্রে লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। অবশ্য কোনো স্বতন্ত্র প্রার্থী যদি আগে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে থাকেন, তবে তিনি পছন্দের প্রতীকের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন।

বিষয়: নির্বাচননির্বাচন কমিশনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনভোটস্বতন্ত্র প্রার্থীনির্বাচনী প্রচার
Advertisement
সর্বশেষ
  • ১

    বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার

  • ২

    রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি: টিআইবি

  • ৩

    বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মুরাসু: সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি

  • ৪

    আত্মসমর্পণের পর কারাগারে শওকত আজিজ রাসেল

  • ৫

    হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

সম্পর্কিত
  • বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার

    বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার

    এর আগে সকাল আটটার দিকে সেখানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখেন।

  • রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি: টিআইবি

    রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি: টিআইবি

    বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের প্রতিটি নির্দেশকে তথা স্বচ্ছতা, জবাবদিহি, গণতান্ত্রিক চর্চা, অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ব্যাপক ঘাটতি বিদ্যমান। ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।

  • বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মুরাসু: সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি

    বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মুরাসু: সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি

    ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল থাকবে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দূরবর্তী সতর্কসংকেত নম্বর ১ নামিয়ে তার পরিবর্তে দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নম্বর ২ উত্তোলনের পরামর্শ দেওয়া হয়েছে।

  • আত্মসমর্পণের পর কারাগারে শওকত আজিজ রাসেল

    আত্মসমর্পণের পর কারাগারে শওকত আজিজ রাসেল

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে।