স্বতন্ত্র প্রার্থী

কোদাল-ফুটবল রেষারেষি ‘ফাঁকা মাঠে’ দাঁড়িপাল্লা
রাজধানীর অন্যতম আলোচিত আসন ঢাকা-১২-তে এবার সর্বোচ্চ সংখ্যক ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তেজগাঁও, শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরে বাংলা নগর থানার অংশ নিয়ে গঠিত এই আসনে তিন ‘সাইফুল’ মূল কেন্দ্রবিন্দুতে। বিএনপি থেকে বহিষ্কৃত ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বিএনপি

‘কারা প্রথম থেকেই টার্গেট করেছে মির্জা আব্বাসকে?
জমে উঠেছে নির্বাচনী প্রচার। চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। কেমন চলছে নির্বাচনী প্রচার? কেমনইবা হবে আগামী নির্বাচন? এসব বিষয় নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস।

কেন ভোট নিয়ে উৎসাহ দেখতে পাচ্ছেন না ‘ওয়াসা মিজান’?
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে মাঠে নেমেছেন মিজানুর রহমান। ঢাকা ওয়াসার দূষিত পানির নিয়ে প্রতিবাদ করে তিনি পরিচিতি পেয়েছিলেন, তাকে সবাই তাকে ‘ওয়াসা মিজান’ নামেই চেনে। সেই মিজান শ্যামপুর, কদমতলী, যাত্রাবাড়ীর আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন।

‘জিয়ার সৈনিকরা কেন আদর্শহীন কাউকে ভোট দেবে?’
ঢাকা-১২ আসন থেকে ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। একজন প্রার্থীর পেছনে চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা কাজ করছে এমন অভিযোগ তুলে সাইফুল আলম নীরব বলেছেন, কারওয়ান বাজারের এক শীর্ষ চাঁদাবাজ সম্প্রতি ওই প্রার্থীর পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছে।

‘এক প্রার্থী কালো টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন’
ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী সাইফুল হক কোদাল প্রতীকে লড়ছেন। তিনি বলেছেন, নির্বাচনী পরিবেশে কিছুটা ঝুঁকি থাকলেও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা রয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর লোকজন তাদের ওপর হামলা করেছে, দেওয়া হচ্ছে হুমকি।

বিএনপি থেকে লাগাতার ভয় দেখানো হচ্ছে: রুমিন ফারহানা
বিএনপি থেকে লাগতার ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটি থেকে বহিষ্কৃত এবং ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার নেতাকর্মীদের। তিনি প্রশ্ন তুলেছেন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও। শেষ পর্যন্ত তিনি বিজয়ী হলে এবং বিএনপি ক্ষমতায় গেলে তাদের মধ্যে সম্পর্ক কী হবে?

যেভাবে প্রার্থিতা ফিরে পেলেন রাজশাহীর হাবিবা
রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমের নির্বাচনযাত্রা ছিল চড়াই-উতরাইয়ে ভরা। গত ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন। কীভাবে প্রার্থিতা ফিরে পেলেন তিনি? শুনুন তার মুখেই।

কোলে সন্তান নিয়ে রাজশাহীর ৬টি আসনের একমাত্র নারী প্রার্থী হাবিবার প্রচার
রাজশাহী-৩ আসনে ৩ লাখ ৫৮ হাজার ৬৬৩ জন ভোটারের বিপরীতে 'ফুটবল' প্রতীকে লড়ছেন হাবিবা।

দাকোপ থেকে ঠাকুরপাড়া-ভোট নিয়ে যা বললেন সংখ্যালঘু হিন্দুরা
সাংবাদিক শাকিল আনোয়ার ঘুরে দেখেছেন দেশের বিভিন্ন এলাকার ভোটের মাঠের চিত্র। কথা বলেছেন একাধিক ভোটারের সাথে। বিশেষ করে খুলনার দাকোপ ও বটিয়াঘাটা এবং রংপুরে সংখ্যালঘু হিন্দু ভোটারদের সাথে কথা বলে তাদের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করেছেন তিনি। তাদের কথাই ব্যাখ্যা করলেন শাকিল আনোয়ার

স্বতন্ত্র প্রার্থী, তবুও তারেক রহমানের সৈনিক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নিরব ২ ফেব্রুয়ারি (২০২৬) ২৫ নং ওয়ার্ডে প্রচার চালান। বিএনপির সমর্থন না পেয়ে তিনি ফুটবল মার্কায় নির্বাচন করবেন।

‘নির্বাচনের আগে কোটি কোটি টাকা খরচ করব না’
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ১ ফেব্রুয়ারি (২০২৬) বাগপাড়া ও মান্ডার খাল এলাকায় নির্বাচনী প্রচার চালিয়েছেন। ভিডিও: হাসান জোবায়েদ সজিব

নির্বাচন দেখতে বিদেশ থেকে আসছেন ৩৩০ পর্যবেক্ষক
প্রেস উইং জানায়, ইসলামী সহযোগিতা সংস্থাসহ (ওআইসি) ছয়টি আন্তর্জাতিক সংস্থা মোট ৬৩ জন পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবেও নির্বাচনী মাঠে কাজ করবেন।

বিদ্রোহী প্রার্থী হওয়ায় আরও ৫৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি
দলটি জানিয়েছে, তারা দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কৃত করা হয়েছে।

পছন্দের ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। তিনি ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

স্বতন্ত্র প্রার্থীদের ভোট থেকে বাদ দিতে কাজ হচ্ছে: হাসনাত কাইয়ূম
রিটার্নিং কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি বলেন, “এই ধরনের কর্মকর্তাদের দিয়ে নির্বাচন পরিচালনা করলে কোনোভাবেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।আজ শনিবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন কমিশন।

ঢাকায় ঝুলছে ভোটের ব্যানার-ফেস্টুন, কী করছে সিটি করপোরেশন
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ২৫ দিন পার হলেও রাজধানীর বিভিন্ন এলাকায় এখনো ঝুলছে পোস্টার, ব্যানার ও ফেস্টুন। অথচ নির্বাচন কমিশন গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের নির্বাচনী পোস্টার, ব্যানার সরিয়ে ফেলতে বলেছিল।

বরিশালের ৬ আসনে ছয়জনের মনোনয়ন বাতিল, স্থগিত ১০
রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমন বলেন, “যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা আপিল করতে পারবেন। আর যাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে তাদের বিষয়ে যাচাই বাছাই করে আগামীকাল রোববার সিদ্ধান্ত নেওয়া হবে।”

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

ভোটারের স্বাক্ষর সংগ্রহ করছেন জারা
ঢাকা–৯ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তাসনিম জারা। সম্প্রতি তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন। খিলগাঁও থেকে ভিডিও করেছেন হাসান জোবায়েদ সজিব


