Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কোলে সন্তান নিয়ে রাজশাহীর ৬টি আসনের একমাত্র নারী প্রার্থী হাবিবার প্রচার

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ২৬
কোলে সন্তান নিয়ে রাজশাহীর ৬টি আসনের একমাত্র নারী প্রার্থী হাবিবার প্রচার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে নজির সৃষ্টি করেছেন স্বতন্ত্র প্রার্থী মোছা. হাবিবা বেগম। গত সোমবার বিকেলে মোহনপুর উপজেলার সিংহমারা গ্রাম থেকে হাবিবা তার প্রচার শুরু করেন।

Advertisement

প্রথাগত নির্বাচনী প্রচারণার হৈ চৈ, গাড়িবহর কিংবা শত কর্মীর বদলে, তিনি ভোট চাইছেন কোলে দুই বছরের শিশুকে নিয়ে, পাশে রয়েছেন স্বামী মাসুদ রানা ওরফে হেলাল। এ দৃশ্য পুরো এলাকায় আলোড়ন তৈরি করেছে।

হাবিবার নির্বাচনযাত্রা ছিল চড়াই-উতরাইয়ে ভরা। গত ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেন। আপিলেও ব্যর্থ হয়ে তিনি সাংবাদিকদের সামনে ক্ষোভ ও হতাশার কথা প্রকাশ করেন। তার বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়। পরে উচ্চ আদালতে রিট করে গত ২৭ জানুয়ারি রাতেই ফিরে পান প্রার্থিতা, বরাদ্দ হয় ‘ফুটবল’ প্রতীক। রাজশাহীর ছয়টি আসনের একমাত্র নারী প্রার্থী তিনি।

মোহনপুর উপজেলা কৃষক লীগের সাবেক নারী বিষয়ক সম্পাদক হাবিবা এর আগে ইউপি সদস্য এবং উপজেলা মহিলা ভাইস–চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। এরপর ৫ আগস্টের পর তাকে সেই পদ থেকে অপসারণ করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

প্রতীক পাওয়ার ক্ষেত্রে প্রশাসনের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাবিবা বলেন, “হাইকোর্টের রায় তিন দিনের মধ্যে কার্যকর হওয়ার কথা, আমাকে দেওয়া হয়েছে পাঁচ দিন পর। বলেছি, সাহস থাকলে বের করে দিন, প্রতীক না পাওয়া পর্যন্ত আমি ডিসি অফিস ছাড়ব না।”

তিনি আরও বলেন, ”আমি ছয়টা মামলায় সাতবার জেলে গেছি। প্রথমে ২০১১ সালে আমার বয়স যখন ২৩ বছর, তখন আমি ইউপি সদস্য পদে ভোট করব। কিন্তু গ্যাজেট অনুযায়ী ২৫ বছর হতে হবে।”

তার বিশ্বাস, “৫০টা ভোট হলেও আল্লাহর রহমতে আমি জিতব, কারণ মানুষ আমাকে ভালোবাসে।”

রাজশাহী-৩ আসনে ৩ লাখ ৫৮ হাজার ৬৬৩ জন ভোটারের বিপরীতে 'ফুটবল' প্রতীকে লড়ছেন হাবিবা।

বিষয়: মোহনপুররাজশাহীকৃষক লীগইউপি সদস্যচেয়ারম্যানত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনভোটস্বতন্ত্র প্রার্থী
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।