Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিশেষ প্রতিবেদন

ঢাকায় ঝুলছে ভোটের ব্যানার-ফেস্টুন, কী করছে সিটি করপোরেশন

আরমান ভূঁইয়া

আরমান ভূঁইয়া

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯: ১২
ঢাকায় ঝুলছে ভোটের ব্যানার-ফেস্টুন, কী করছে সিটি করপোরেশন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ২৫ দিন পার হলেও রাজধানীর বিভিন্ন এলাকায় এখনো ঝুলছে পোস্টার, ব্যানার ও ফেস্টুন। অথচ নির্বাচন কমিশন গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের নির্বাচনী পোস্টার, ব্যানার সরিয়ে ফেলতে বলেছিল।

Advertisement

ঢাকা-১২, ঢাকা-১৬, ঢাকা-১৭, ঢাকা-৭ ও ঢাকা-৮ আসনের বিভিন্ন এলাকার সড়ক, বিদ্যুতের খুঁটি ও দেয়ালে প্রার্থীদের পোস্টার ও ব্যানার ঝুলতে দেখা গেছে।

রাজধানীর তেজগাঁও, কলাবাগান, শাহবাগ, পল্টন, পুরান ঢাকার লালবাগ, বনানী-গুলশান ও মিরপুরের বিভিন্ন এলাকার অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কেও এসব নির্বাচনী প্রচারের চিহ্ন চোখে পড়ছে।

নির্বাচন ও তারেকের দেশে ফেরা: মূল চাবি কার হাতে?tarique rahman

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হতে যাচ্ছে। তফসিল অনুযায়ী, ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা, ৪ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাছাই, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার এবং ২১ জানুয়ারি প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়ার কথা। এরপর ২২ জানুয়ারি থেকে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ থাকবে। কিন্তু বাস্তবে তার আগেই বিভিন্ন এলাকায় প্রকাশ্য প্রচারণা চলছে বলে অভিযোগ রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণের নির্দেশ থাকলেও এখনো অনেক জায়গায় সেগুলো দেখা যাচ্ছে। ছবি: চরচা
তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণের নির্দেশ থাকলেও এখনো অনেক জায়গায় সেগুলো দেখা যাচ্ছে। ছবি: চরচা

গত ১১ নভেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫’ জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এতে পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞাসহ একাধিক কড়াকড়ি আরোপ করা হয়। তফসিল ঘোষণার আগেই স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দেয়াল লিখন, পোস্টার, ব্যানার ও বিলবোর্ড অপসারণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

তবে গত শনিবার ও রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, তেজগাঁওয়ের কারওয়ান বাজার, পূর্ব তেজতুরি বাজার ও রাজাবাজার এলাকায় ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ফেস্টুন ও পোস্টার দেখা গেছে।

একই চিত্র ঢাকা-৮ আসনের সেগুনবাগিচা ও পল্টন এলাকায়। পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত সড়কের দুই পাশে ধানের শীষের পক্ষে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের পোস্টার ও ফেস্টুন চোখে পড়েছে। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থীদের প্রচার সামগ্রীও দেখা গেছে।

নির্বাচনী হলফনামা ও সম্পদের হিসাব—কতটা সত্য, কতটা মিথ্যা?Election

ঢাকা-৭ আসনের লালবাগ এলাকাতেও বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের পোস্টার ও ব্যানার ঝুলতে দেখা যায়। একইভাবে ঢাকা-১৬ ও ঢাকা-১৭ আসনের বিভিন্ন এলাকায়ও নির্বাচনী ফেস্টুন ও ব্যানার রয়েছে।

ইসি বলছে, তারা এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে প্রথম পোস্টারবিহীন ভোট করবে। কিন্তু তফসিল ঘোষণার তিন সপ্তাহ পরে রাজধানীর চিত্র দেখে সেই বাস্তবতা বোঝার উপায় নেই।

আন্তঃমন্ত্রণালয় সভায় বলা হয়, তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের ব্যবহৃত পোস্টার, দেয়াল লিখন, ব্যানার, তোরণ ও প্যান্ডেল অপসারণে ‘দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২’ অনুযায়ী স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে হবে।

সিটি করপোরেশন কেনো পুরোপুরি ব্যানার-ফেস্টুন অপসারণ করেনি। ছবি: চরচা\
সিটি করপোরেশন কেনো পুরোপুরি ব্যানার-ফেস্টুন অপসারণ করেনি। ছবি: চরচা\

এদিকে তফসিল ঘোষণার প্রায় ১৯ দিন পর, গত ৩০ ডিসেম্বর ইসির নির্বাচন পরিচালনা–২ শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ রাখতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ এবং গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১৮ অনুযায়ী নির্ধারিত সময়ের আগে কোনো প্রচারণা চালানো যাবে না।

ইসি আরও জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। রাজনৈতিক দলের ক্ষেত্রেও জরিমানার সুযোগ আছে।

তবে বাস্তবে এসব নির্দেশনার কার্যকর বাস্তবায়ন দেখা যাচ্ছে না। সিটি করপোরেশন কেনো পুরোপুরি ব্যানার-ফেস্টুন অপসারণ করেনি।

ইসি সচিব আখতার আহমেদ চরচাকে বলেন, “তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণের নির্দেশ থাকলেও এখনো অনেক জায়গায় সেগুলো দেখা যাচ্ছে, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল। এটি শিষ্টাচারবহির্ভূত এবং আচরণবিধির পরিপন্থী। এ বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ নাসিম আহমেদ চরচাকে বলেন, “ইসির নির্দেশনা পাওয়ার পর থেকে আমরা নিয়মিত কাজ করছি। কিছু কিছু জায়গায় হয়তো নতুন করে পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো হয়েছে। আমরা আমাদের কাজ করছি।”

উত্তর সিটির প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে একাধিকবার ফোন করা হলেও তারা সাড়া দেননি।

তবে নাম প্রকাশ না করার শর্তে উত্তর সিটি করপোরেশনের এক কর্মকর্তা বলেন, “প্রধান সড়কের প্রায় ৯০ শতাংশ ব্যানার অপসারণ করা হয়েছে, তবে দেয়ালের পোস্টার সরানো কঠিন হচ্ছে লোকবল সংকটের কারণে।”

বিষয়: রাজনীতিবিদভোটপ্রার্থীনির্বাচনসিটি করপোরেশনতফসিলনির্বাচন কমিশনআইনরাজনীতিস্বতন্ত্র প্রার্থী
Advertisement
সর্বশেষ
  • ১

    গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

  • ২

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

  • ৩

    সেমিকন্ডাক্টর শিল্প: বিলিয়ন ডলারের সম্ভাবনা, মিলিয়নে আটকে বাংলাদেশ

  • ৪

    ‘বোয়িং কেনার পর বাংলাদেশের সব ওষুধ যুক্তরাষ্ট্রে ট্যাক্স ফ্রি হয়ে গেছে’

  • ৫

    মোদিকে হটাতে কতক্ষণ লড়তে হবে বিরোধীদের

সম্পর্কিত
  • সেমিকন্ডাক্টর শিল্প: বিলিয়ন ডলারের সম্ভাবনা, মিলিয়নে আটকে বাংলাদেশ

    সেমিকন্ডাক্টর শিল্প: বিলিয়ন ডলারের সম্ভাবনা, মিলিয়নে আটকে বাংলাদেশ

    হাতের স্মার্টফোন থেকে শুরু করে অটোমোবাইল, কিংবা এই যে মহাকাশে রোবট পাঠাচ্ছে মানুষ, অথবা যুক্তরাষ্ট্রের মহাকাশ যুদ্ধের যে সরঞ্জাম–এই সবকিছুর মধ্যে একটি বিষয় কিন্তু এক। আর তা হলো সেমিকন্ডাক্টর, যাকে বলা হয় ‘ডিজিটাল জ্বালানি’। এ ক্ষেত্রে মূল প্রতিযোগিতায় রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, তাইওয়ান, জাপানের মতো

  • সিগারেটের ব্যান্ডরোল: রাজস্ব আদায়ে খাওয়াচ্ছে ঘোল

    সিগারেটের ব্যান্ডরোল: রাজস্ব আদায়ে খাওয়াচ্ছে ঘোল

    সিগারেটের প্রতিটি প্যাকেটে থাকা ছোট্ট ব্যান্ডরোল শুধু একটি কাগজের ফিতা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সরকারের বিপুল রাজস্ব আদায়ের হিসাব। কোন দামের সিগারেট, কত শলাকা উৎপাদন হচ্ছে এবং সেই উৎপাদনের বিপরীতে কত ভ্যাট ও সম্পূরক শুল্ক আদায় হওয়ার কথা, তা নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ অংশ এই ব্যান্ডরোল ব্যবস্থা।

  • ৭ ইসলামী দলের ঐক্য কি আদৌ হবে?

    ৭ ইসলামী দলের ঐক্য কি আদৌ হবে?

    কওমিপন্থী অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ৭ ইসলামী রাজনৈতিক দলের ঐক্য এখনো চূড়ান্ত হয়নি। এই জোটের বাইরে অন্য কোনো জোটে থাকা যাবে না–এই শর্তে ঐক্য প্রক্রিয়ায় থাকা সব দল ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এর বাইরেও আরো কয়েকটি শর্ত নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ আছে বলে জানা গেছে। তবে আলোচনার পথ এখনও

  • বরিশালের ৬ জেলায় ঝুঁকিপূর্ণ ৮৭৩ স্কুলভবন, দুর্ঘটনার শঙ্কায় শিশুরা

    বরিশালের ৬ জেলায় ঝুঁকিপূর্ণ ৮৭৩ স্কুলভবন, দুর্ঘটনার শঙ্কায় শিশুরা

    কোথাও ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও দেয়ালে ফাটল, আবার কোনো ভবনের ছাদ থেকে বেরিয়ে এসেছে রড। বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে পানি পড়ে। এমন জরাজীর্ণ ভবনেই চলছে বরিশাল বিভাগের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। প্রতিদিন ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে দুর্ঘটনার