
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন আজ সোমবার মুম্বাই পৌঁছেছেন। বার্ষিক আর্থশট প্রাইজ পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে তাদের এই সফর। ২০২৪ সালে ক্যানসারের চিকিৎসা নেওয়ার পর এটিই প্রিন্সেস অব ওয়েলসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদেশ সফর।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভারতে তিন দিনের সফরের প্রথম দিন তিনি কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে গলি ক্রিকেট ম্যাচে অংশ নেন। পরে দেশটির আর্থিক রাজধানী মুম্বাইয়ের মেট্রোরেলে ভ্রমণ এবং বলিউডের জনপ্রিয় তারকাদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে এই দম্পতির। আগামীকাল মঙ্গলবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলিউড তারকারাও উপস্থিত থাকবেন।
সফরের শেষ পর্যায়ে রাজধানী দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।
ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের উদ্যোগে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় আর্থশট প্রাইজ। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর সমাধান খুঁজে বের করাই এ উদ্যোগের লক্ষ্য। নির্বাচিত পাঁচ বিজয়ীকে তাদের প্রকল্পের পরিসর বাড়ানোর জন্য প্রত্যেককে ১০ লাখ ব্রিটিশ পাউন্ড (প্রায় ১৩ লাখ ২০ হাজার ইউএস ডলার) করে পুরস্কার দেওয়া হয়।
৪৪ বছর বয়সী কেট ক্যানসারের একটি অনির্দিষ্ট ধরনের চিকিৎসায় প্রতিরোধমূলক কেমোথেরাপি নিয়েছিলেন। এরপর তিনি রাজকীয় দায়িত্ব পালনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেন।

বর্তমানে ক্যানসারমুক্ত অবস্থায় থাকলেও ধীরে ধীরে জনসমক্ষে তার উপস্থিতি বাড়িয়েছেন কেট। তবে এর আগে উইলিয়ামের বিদেশ সফরগুলোতে তিনি সঙ্গী হননি।
কেট এর আগে জানিয়েছিলেন, ক্যানসার শনাক্ত হওয়ার ঘটনা এখনো তার জীবনে প্রভাব ফেলছে এবং তিনি প্রতিটি দিনকে আলাদাভাবে গ্রহণ করছেন।
২০২৪ সালের পর বিদেশে তার একমাত্র উল্লেখযোগ্য সফর ছিল গত মে মাসে। সে সময় শৈশবের প্রাথমিক বিকাশ নিয়ে নিজের কাজের অংশ হিসেবে দুই দিনের সফরে একাই ইতালি গিয়েছিলেন তিনি।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।