
সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলার বাংলাদেশের নিন্দা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নিন্দা জানানো হয়েছে।
সাগরে আটকে থাকা রাশিয়ার জ্বালানি তেল কেনার জন্য নিষেধাজ্ঞা থেকে ভারতকে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ৩০ দিনের জন্য এ বিশেষ ছাড় দেওয়া হয়েছে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সচল রাখতে এবং ‘বিশ্বের জ্বালানি খাতকে জিম্মি করার ক্ষেত্রে ইরানের চেষ্টাকে’ রুখে দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেসেন্ট আরও বলেন, এটি একটি ‘সুপরিকল্পিত স্বল্পমেয়াদি পদক্ষেপ’। যেহেতু এটি শুধু সমুদ্রে আটকে থাকা তেলের ক্ষেত্রে প্রযোজ্য, তাই এর মাধ্যমে রুশ সরকার বড় কোনো আর্থিক সুবিধা পাবে না।
ইউক্রেনে হামলার পর রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে তেল আমদানিকারক দেশগুলো রাশিয়ার বিকল্প খুঁজতে বাধ্য হয়।
রাশিয়ার জ্বালানির অন্যতম বড় ক্রেতা হলো ভারত। ইউক্রেন যুদ্ধের তহবিল কমাতে ভারত যাতে রাশিয়ার তেল কেনা বন্ধ করে, সে জন্য দিল্লির ওপর বিশেষ চাপ বজায় রেখেছিল ওয়াশিংটন।

সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলার বাংলাদেশের নিন্দা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নিন্দা জানানো হয়েছে।

অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ
দিল্লিতে চলমান আন্দোলন থেকে আটক ইউটিউবার ধ্রুব রাঠির পর এবার মুক্তি পেলেন সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ রোববার সকাল পর্যন্ত মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।