
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রামে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার বাহিনীটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, গতকাল সোমবার চান্দগাঁও বাহির সিগনাল এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি শামলী আবাসিকের মদিনা-মনোয়ারা সুন্নিয়া মাদরাসা ও হেফজখানার শিক্ষক। তিনি বান্দরবান উপজেলার লামা উপজেলার বাসিন্দা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আরএম মোজাফফর হোসেন বলেন, “১৩ বছর বয়সী শিশুটি ওই মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিলেন। চলতি বছরের জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে ওই শিক্ষক শিশুটিকে রাতের বেলা ভয়ভীতি দেখিয়ে যৌন নিপীড়ন করে।”
এ ঘটনা সম্প্রতি শিশুটি তার পরিবারকে জানায়। এরপর গত ১৮ জুলাই শিশুর মা চান্দগাঁও থানায় একটি মামলা করেন। এ মামলায় রফিকুলকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।