Advertisement

পূর্বাচলের বিটুমিন গেটে স্কুল বাসে আগুন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

পূর্বাচলের বিটুমিন গেটে স্কুল বাসে আগুন
পূর্বাচলে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচল এলাকার বিটুমিন গেটে একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের। রোববার সন্ধ্যা ৬টায় এই ঘটনা ঘটে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটার থানা পরিদর্শক (অপারেশন) আব্দুল্লাহ আল মামুন।

তিনি চরচাকে বলেন, “ভাটার থানা থেকে একটু দূরে পূর্বাচলে বিটুমিন গেটে বাসটিতে আগুন দেয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারণ বাসটি ওখানে পার্কিং করা ছিল। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। আমরা সিসিটিভি ফুটেজ দেখে অভিযান পরিচালনা করছি।”

গত কয়েকদিনে রাজধানীতে কয়েকটি জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত ৩ নভেম্বর রাত ১২টার দিকে ঢাকার মাতুয়াইল মেডিকেল কলেজের সামনে, ৬ নভেম্বর সন্ধ্যায় ভাটারা থানার বারিধারাতে এবং গতকাল ভোর ৪টায় মিরপুরের পল্লবী ও রাত সাড়ে ১২টায় মহাখালীতে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

Advertisement